প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:23 AM
মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ,
বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু এবং সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা হয়। তাঁদের মতে, সিপাহি-জনতার ঐতিহাসিক ভূমিকা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিবুল্লাহ, প্রকৌশলী কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সাহাদাত হোসেন ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উদযাপনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...
মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...
আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...