...
শিরোনাম
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ⁜ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর ⁜ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের ⁜ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ⁜ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।। ⁜ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই ⁜ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন ⁜ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন ⁜ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ ⁜ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:57 AM

...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃ
সারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলার সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সড়কদ্বীপগুলো বিভিন্ন পতাকায় সজ্জিত করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বাদ জোহর মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও সরকারি শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লেজার শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসানাত মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া, টাউন হলের সম্পাদক সাজ্জাদুল কবীর, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল এবং শিশু বক্তা লামিয়া আক্তার ও নাজনীন তোহা আরিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, সত্যিকারের দেশপ্রেমিক হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সিপাহি-জনতার ঐক্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষার লক্ষ্যে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। শহীদ জিয়ার অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পন্ন করছেন। তাঁর নেতৃত্বে দেশের সার্বিক কল্যাণে কাজ এগিয়ে যাচ্ছে। আগের তুলনায় দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমিক মানুষ যত দিন ঐক্যবদ্ধ থাকবে, তত দিন দেশ এগিয়ে যাবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভার শুরুতে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরা হয়। পরে লেজার শোর মাধ্যমে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন ঘটনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন মাহাতাব সোহেল।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং জাসাসের শিল্পীরা মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...

মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...

ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...

আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...

কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...

কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...

​নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...

বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস...

কাজী খোরশেদ আলম, কুমিল্লার বুড়িচংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
➤ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
➤ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
➤ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
➤ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
➤ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।।
➤ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই
➤ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন
➤ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন
➤ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
➤ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir