...
শিরোনাম
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ⁜ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর ⁜ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের ⁜ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ⁜ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।। ⁜ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই ⁜ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন ⁜ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন ⁜ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ ⁜ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:44 AM

...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা News Image
আয়েশা আক্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। নানা রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। এ দিবসের অন্যতম শিক্ষা হচ্ছে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া। এই চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের কল্যাণে এবং মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করাই হওয়া উচিত সবার লক্ষ্য।

শনিবার সকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি ঈদগাহ মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। নগরী ও জেলার উন্নয়ন এবং মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে মহানগরের ২৭টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...

মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...

কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...

ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...

আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...

কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...

কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...

​নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
➤ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
➤ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
➤ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
➤ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
➤ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।।
➤ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই
➤ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন
➤ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন
➤ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
➤ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir