প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:52 AM
বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
কাজী খোরশেদ আলম,
কুমিল্লার বুড়িচংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ নভেম্বর শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বশির এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জ জোহরা, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) কর্মকর্তা শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দু...
মাহফুজ নান্টু, কুমিল্লাকক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের...
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...
আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...
নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...