...
শিরোনাম
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ⁜ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর ⁜ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের ⁜ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ⁜ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ ⁜ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।। ⁜ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই ⁜ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন ⁜ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন ⁜ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ ⁜ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Nov 2026, 8:57 AM

...
রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত News Image

মাহফুজ নান্টু, কুমিল্লা

কক্সবাজারে আনন্দভ্রমণ বিষাদে রূপ নিলো। পরিবারের সদস্য, সহকর্মী ও পরিচিতজনদের সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দযাত্রাই কেড়ে নিল দুটি প্রাণ। চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৫০) ও দৈনিক রূপসী বাংলার ম্যানেজার শাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৫)। তাঁদের মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধাঁর মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত সোহানা আফরোজ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। একই মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আনন্দভ্রমণে যাচ্ছিলেন তিনি।

অন্যদিকে নিহত শাখাওয়াত হোসেন ইসরাফিল গত আড়াই বছর ধরে দৈনিক রূপসী  বাংলায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী নাদিরা আফরোজ। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তাঁর সংসার। তাঁর বাবা ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা। এ দূর্ঘটনায় তার স্ত্রী নাদিরাও গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা একটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পথে সাতকানিয়ার আধাঁর মার দরগা এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত হন অন্তত ২৫ জন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ইসরাফিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক রূপসী বাংলার বার্তা সম্পাদক অসিফ তরুনাভ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ এশা কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদে ইসরাফিলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর উপজেলার হরিপুরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

একটি আনন্দভ্রমণ থেকে ফিরে আসার কথা ছিল সবার। কিন্তু সেই যাত্রা থেকে আর ফেরা হলো না ইসরাফিল ও সোহানা আফরোজের। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে দুটি পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা। স্বজনদের কান্না আর সহকর্মীদের শোকের মধ্য দিয়ে শেষ হলো তাঁদের জীবনের পথচলা।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দ...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৭ নভেম্বরঃসারা দেশের মতো কুমিল্লায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্ল...

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নেপাল চন্দ্র সাহা, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বি...

ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান...

আয়েশা আক্তারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর...

কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্...

আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্...

কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে...

​নিজস্ব প্রতিবেদক, আলোকিত কুমিল্লা:কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ‘অভূতপূর্ব এক সংহতির চেতনা’ ধারণ করে...

বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস...

কাজী খোরশেদ আলম, কুমিল্লার বুড়িচংয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
➤ ভেদাভেদ ভুলে কুমিল্লার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মনিরুল হক সাক্কুর
➤ কুমিল্লার ৩নং দক্ষিণ দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী মনজুর প্রচারণায় সরব, পরিবর্তনের প্রত্যাশা ভোটারদের
➤ কুমিল্লায় ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
➤ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
➤ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭
➤ ব্রাহ্মণপাড়া ও কসবায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।।
➤ দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, পুড়ে ছাই
➤ নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন
➤ সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোর‌শেদ আলমের দাফন সম্পন্ন
➤ মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ তিতাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর চলাচলের পথ ও খাসজমি নিয়ে বিরোধ, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ
➤ কুমিল্লা সদরের চান্দপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir