...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Sep 2025, 11:19 AM

...
সেতুর ২০ ভাগ নিয়ে স্থানীয়দের দৌড়ঝাপ News Image

নাজমুল করিম ফারুক, তিতাস 

কুমিল্লার তিতাসে কর্তৃপক্ষ সুযোগ না দেওয়ায় দড়িকান্দি গ্রামের পাশে খালের উপর সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। প্রায় সাড়ে ৫ কোটি টাকার সেতুর অবশিষ্ট ২০ ভাগ কাজ সমাপ্ত করতে বিভিন্ন দপ্তরে আবেদন করছে গ্রামবাসী। মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসন, এলজিইডি’র জেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর নিকট সর্বশেষ একাধিক আবেদন জমা দিয়েছেন। উপজেলা পর্যায়ে কাজের মেয়াদ শেষ হওয়ার পর পে-অর্ডারের মাধ্যমে অবশিষ্ট কাজ বাস্তবায়নের ক্ষেত্রে নজির থাকলেও এক্ষেত্রে কোন সুযোগ না দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

উক্ত আবেদনপত্রগুলো জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দড়িকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত নায়েব সুবেদার মো. ফারুক কামাল, জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, দড়িকান্দি ওয়ার্ডের মহিলা সদস্য হাসিনা আক্তার ও পুরুষ সদস্য মো. শাহ আলী।   

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রাম সংলগ্ন খালের উপর ২০২২ সালে ৫০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ অনুমোদন হয়। জিসিপি-৩ প্রকল্পের আওতায়  ৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৯০৪ টাকার সেতুটি নির্মাণের টেন্ডার পায় গ্রীন এম.কে (জেবি) কোম্পানি। ২০২২ সালের ২৪ আগষ্ট কাজের কার্য্যাদেশ প্রদান করা হয়। যার মেয়াদ ছিল ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। উক্ত সময়ে সেতুর কাজ অসমাপ্ত থাকায় প্রথম দফায় ১ বছর ও পরবর্তীতে ৬ মাস বর্ধিত করে ২০২৫ সালের ৩০ জুন কাজ শেষ করার তারিখ নির্ধারণ করা হয়। জেলা নির্বাহী প্রকৌশলী সেতুর কাজ পদিরর্শন শেষে চলতি বছরের ২৬ জুন নির্মাণাধীন সেতুর কাজটি বাতিল করে দেন। 

স্থানীয় ও ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২২ সালে কাজটি শুরু হলেও পরের বছর বর্ষা মৌসুমের শুরুতে ১৪টি পিলারের পাইলিং বাকি থাকা অবস্থায় স্থানীয় লোকজন ফসলী জমিতে পানির প্রয়োজনীয়তা দেখিয়ে খালের বাঁধটি কেটে দেয়। বর্ষা পরবর্তী সময়ের প্রায় ৬ মাস সেতুর কাজ বন্ধ থাকে। সেতুর পিলার নির্মাণের সময় কাজের মান খারাপ হওয়ায় একাধিকবার ভেঙে যায়। কখনো শ্রমিক সংকট, কখনো কোম্পানি যথাসময়ে সাইডে মালামাল সরবরাহ না করা, নির্মাণ শ্রমিকদের সাথে স্থানীয় লোকদের বৈরী আচরণ, সাইডে মালামাল রাখা নিয়ে স্থানীয়দের সাথে একাধিক বাকবিত-ায় কাজটি ধীরগতিতে রূপ নেয়। গত বছরের ৫ আগষ্টের পর প্রধান ঠিকাদার নাজমুল হাসান সবুজ দেশের বাহিরে চলে যাওয়ায় এ ধীরগতি আরো জটিল আকার ধারণ করে। গ্রামবাসীদের একাধিক আবেদনের প্রেক্ষিতে অংশীদারিত্বের আরো দুটি প্রতিষ্ঠানের মালিকগণ সাইডের দায়িত্ব নেন। চলতি বছরের ৬ জুন পর্যন্ত সেতুর ৮০ ভাগ কাজ শেষ হলেও ২০ ভাগ কাজ অবশিষ্ট রয়েছে। 

দড়িকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত নায়েব সুবেদার মো. ফারুক কামাল, প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন ও স্থানীয় ইউপি সদস্য হাসিনা আক্তার জানান, নির্মাণাধীন সেতুর পাশে গ্রামবাসীর অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। এটি শুধু লোকজন আসা-যাওয়া করতে পারে। প্রতিদিন গড়ে এখান দিয়ে প্রায় ২০ হাজার লোকজন যাতায়াত করে। গ্রামটিতে তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি ইবতেদায়ী মাদ্রাসা, একটি কিন্ডার গার্টেনসহ ছোট্ট একটি হাট রয়েছে। বিশেষ করে গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। সবমিলিয়ে এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। কোন কারণে কাজ থেমে গেলে গ্রামবাসীর তাগাদায় তা আবার শুরু হতো। গত জুন মাসের ২৬ তারিখ থেকে কাজটি বন্ধ হয়ে যায়। এতে গ্রামবাসী দীর্ঘভোগান্তিতে পড়েছে। অবশিষ্ট কাজ সমাপ্তির জন্য মঙ্গলবার বিকালে জেলা ও উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর আবেদন করেছি। তারা আক্ষেপ করে বলেন, উপজেলা পর্যায়ে অনেক কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও পে-অর্ডার জমা রাখার মাধ্যমে অবশিষ্ট কাজ বাস্তবায়ন করা হয়। কিন্তু দড়িকান্দির ক্ষেত্রে ব্যতিক্রম হলো। এবিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামবাসীর পক্ষ থেকে আরো কর্মসূচি গ্রহণ করা হবে।  

স্থানীয় বালু ব্যবসায়ী ফাহিম সরকার জানান, আমি জুনের ২৩ তারিখের এ্যাপ্রোজে ভরাটের জন্য সাইটে বালু এনেছিলাম। দুইদিন অপেক্ষার পর ঠিকাদার জানালো বালু ফেললে নির্বাহী প্রকৌশলী বিল দিবেন না। তাই আমি উক্ত বালু অন্যত্র বিক্রি করে দিয়েছি। 

গ্রীন এম.কে (জেবি) একজন অংশীদার রাজিব হোসেন জানান, সাইডে আমার পর্যাপ্ত পরিমাণে নির্মাণ সামগ্রী আছে। অবশিষ্ট কাজ শেষ করার জন্য জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছি। যতটুকু কাজ করেছি তার বিলসহ প্রায় দেড় কোটি টাকা লসে রয়েছি। যেহেতু নির্বাহী প্রকৌশলী কাজটি বাতিল করে দিয়েছে এবং বিল দিবে না বলে জানিয়েছে সেহেতু আমরা বাধ্য হইয়ে কাজটি বন্ধ রাখতে হয়েছে। এখনোও যদি আমাদেরকে কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে খুব কম সময়ের মধ্যে তা শেষ করা হবে।  

উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান জানান, আমি গত সপ্তাহে দায়িত্ব নিয়েছি। তারপর বিষয়টি আলোচনায় থাকায় পূর্বের কর্মকর্তা থেকে যতটুকু জেনেছি, প্রকল্পের মেয়াদ শেষ হওয়াতে কাজটি বন্ধ করা হয়েছে। তবে অবশিষ্ট কাজের প্রকল্প ব্যায় নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হয়েছে। সামনের একনেকে সভায় যদি কুমিল্লা প্রকল্প অনুমোদন হয় তাহলে তা থেকে আগামী ৩/৪ মাসের মধ্যে অবশিষ্ট কাজটি সম্পূর্ণ করা হবে।      




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir