...
শিরোনাম
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী ⁜ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক ⁜ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর ⁜ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক ⁜ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ। ⁜ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ ⁜ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:22 AM

...
চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ২ News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবন ও অপরাধমূলক কর্মকান্ডে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় মো. মোস্তফা (৬৫) এবং শাহআলম (৫০) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম সওদাগর বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি মো. মোস্তফা বাদী হয়ে স্থানীয় মো. আলীর ছেলে মো. কাইয়ুম (২২), মীর হোসেনের ছেলে মো. নাঈম (২৪) এবং একই এলাকার মৃত আনা মিয়ার ছেলে মো. আলীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের সওদাগর বাড়ির অভ্যন্তরের একটি পুকুর পাড়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় কিশোর গ্যাং সদস্য মো. কাইয়ুম এর নেতৃত্বে সংঘবদ্ধভাবে মাদক সেবন, কেরাম খেলা সহ উচ্চ শব্দে অশালীন গান-বাজনা বাজিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছে। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করায় তারা আশেপাশের বাড়ির লোকজনকে দেখে নেওয়ার হুমকি-ধমকি অব্যাহত রাখে। ঘটনার দিন গত বুধবার (১৪ অক্টোবর) রাত অনুমান সাড়ে এগারোটায় প্রধান অভিযুক্ত কাইয়ুম তার অপর বন্ধুদের নিয়ে মাদক সেবন করা সহ উচ্চ শব্দে অশালীন গান-বাজনা চালিয়ে আশেপাশের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছিল। বিষয়টি নিয়ে তাদেরকে কয়েকবার নিষেধ করলেও তারা গান-বাজনা বন্ধ না করায় ওই বাড়ীর মুরুব্বি মোস্তফা ও অন্যান্য লোকজন তাদেরকে পুনরায় বাধা-নিষেধ করেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে মোস্তফা ও তার ভাই শাহআলমের উপর হামলা করে। হামলায় মোস্তফা ও শাহআলমের মাথায় রক্তাক্ত জখম সহ তারা উভয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শাহআলম এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিরাপত্তা নিয়ে জনমনে দেখা দিয়েছে চরম শঙ্কা। অবিলম্বে অভিযুক্ত মো. কাইয়ুম সহ অপরাপর অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগির পরিবার সহ সচেতন এলাকাবাসী। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত মো. কাইয়ুম জানান, চাচাতো ভাইয়েরা সহ আমরা ওখানে কেরাম খেলতাম। এটা আমাদের নিজের বাড়ি। আমাদেরকে কিশোর গ্যাং বলে মিথ্যা অপবাদ দিত তারা। তারাই প্রথমে আমাদের উপর লোহার রড নিয়ে হামলা করে। এ ঘটনা আমার বাবা আহত হয়েছে। এ ঘটনায় আমরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘ভুক্তভোগি কর্তৃক থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার    মামুন    স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি  ঢাকার উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...

​মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...

মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...

​​​​​​​​আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...

কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...

মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
➤ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
➤ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
➤ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক
➤ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ।
➤ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir