...
শিরোনাম
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী ⁜ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক ⁜ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর ⁜ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক ⁜ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ। ⁜ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ ⁜ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Oct 2026, 9:21 AM

...
"দুর্গাপূজার বাদ্যকরদের সুর ও ছন্দ" ঢাক-ঢোলের স্থান দখল করছে সাউন্ডবক্স News Image

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের বছর শেষে সবচেয়ে বড় উৎসব।সপ্তাহব্যাপী চলে তাদের এই উৎসবের আয়োজন।সেই আয়োজনে অন্যতম অংশ বাদ্যযন্ত্রের দল। পূজার মৌসুমে এই বাদ্যকররা তাঁদের নিস্তব্ধ গ্রামের বাড়ি ছেড়ে শহরাঞ্চলে ছুটে আসেন, যেখানে পূজামণ্ডপের সবচেয়ে বড় সমাগম ঘটে।অন্যান্য বছরের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরেও তার ব্যতয় ঘটেনি।

ঢাক-ঢোল নিয়ে তারা এখন পূজোর মন্ডবে মন্ডবে। সারা দিন ধরে তাঁরা কেউ  ঢাক-ঢোল,বাঁশি,কাসা, ঝুনঝুনি (ঝুমুর) বাজান। ছন্দ একই থাকে, কিন্তু লয় বদলাতে থাকে প্রতি কয়েক মিনিটে—কখনো ধীর, কখনো দ্রুত, আবার ধীর।

তিন আঙুলে (বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমা) দুটি কাঠি ধরে তাঁদের হাত চলে প্রজাপতির ডানার মতো। "পূজার বাদ্য" নামে পরিচিত এই বিশেষ ছন্দ শত শত বছর ধরে অপরিবর্তিত রূপে বাজানো হচ্ছে, আর প্রজন্ম থেকে প্রজন্মে তাঁরা ঢাক বাজানোর এই শিল্প রক্তে বহন করে চলেছেন। বাদ্যকরদের অন্যতম উপাদান ঢাক।  "ঢাক"—গ্রামাঞ্চলের দুর্গাপূজায় ব্যবহৃত  বিশিষ্ট বাদ্যযন্ত্র। যারা এটি বাজায় তাদের বলা হয় ঢাকি। পূজার মৌসুমে এই ঢাকিরা তাঁদের নিস্তব্ধ গ্রামের বাড়ি ছেড়ে শহরাঞ্চলে ভিড় জমান, যেখানে পূজামণ্ডপের সবচেয়ে বেশি সমাগম।

তারা পার্শ্ববর্তী কুমিল্লা,নারায়নগঞ্জ,নরসিংদী জেলা থেকে ভাড়ায় এসেছেন। শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এ বছর ৪৬টির বেশি মণ্ডপ নির্মিত হয়েছে, যেখানে বাজানোর জন্য ৭০-৮০জনের বেশি ঢাকি প্রয়োজন। তাদের সহায়তায় মণ্ডপ একটানা পাঁচ দিন উৎসবের ঢাকের তালে মুখর থাকে।

ঢাকি সমীর দাস বলেন, "ঢাকের এই ছন্দের মধ্যে বিশেষ কিছু আছে, যা প্রতিটি বাঙালির হৃদয় ছুঁয়ে যায়, সে যেখানেই থাকুক না কেন। এটা রক্তের স্রোতের ভেতরে ঢেউ তোলে। সন্ধ্যায় তিনি উপজেলার উজানচর  মণ্ডপে ঢাক বাজাচ্ছিলেন। ধূপের ধোঁয়ায় ঢাকা পড়ে একদল ভক্ত তখন দেবী দুর্গা ও তাঁর পরিবার—গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ও মহিষাসুর-এর বেদির সামনে নৃত্য করছিলেন। সন্ধ্যার এই নৃত্যের নাম আরতি।

আরেক বাদ্যকর স্বপন দাস জানান, পূজার এই ছন্দ বাজানো হয় ৬/৮ মাত্রার চক্রে, যা ঝুমুর তালের মতো। তিনি আরো বলেন "এটা হৃদয় ছুঁয়ে যায়, কারণ ঝুমুর তাল হলো সারা বিশ্বের সব ধরনের লোকসংগীতের অন্তর্নিহিত মৌলিক ছন্দ। এটি এমন এক ছন্দ-কাঠামো, যার সঙ্গে সারা বিশ্ব আত্মিকভাবে যোগাযোগ করতে পারে।"

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাঞ্ছারামপুরের জমিদার বাড়ির পূজামণ্ডপে চার ঢাকির একটি দল বাজাচ্ছিল। দলটি এসেছে নরসিংদির মনোহরদী উপজেলার  একটি গ্রাম থেকে।এই ছোট বাদ্যদলটি বাজাচ্ছিল দুটি ঢাক, একটি ঢোল ও একটি কাঁসর ঘণ্টা (ধাতব বাদ্যযন্ত্র) নিয়ে।

তাদের নেতা আশিষ কুমার  বলেন"ঢাক আর ঢোলের মধ্যে বিরাট পার্থক্য আছে। "ঢাক আকারে বড় এবং শুধু এক পাশে বাজানো হয়। ঢোল বাজানো হয় দুই পাশে। ঢাকের বোলই প্রধান ভূমিকা পালন করে; ঢোল ও কাঁসরের বোল কেবল ঢাকের সঙ্গে সঙ্গত করে।"

"দেবী দুর্গা ও কালীর পূজার সঙ্গে এটি চমৎকারভাবে মানিয়ে যায়; দুজনই শক্তি ও ক্ষমতার প্রতীক।"ঝুনঝুনি ( ঝুমুর) বাজাচ্ছিলো কিশোর কমল দাস। সে জানায়,আমি এটি সিজনাল করি।পুজো শেষে সেলুনে নাপিতের কাজে ফিরে যাবো।উজানচরের  ঢাকির দলটিকে ভাড়া করা হয়েছে  ৬৫,০০০ টাকায়।

"এই চুক্তিতে দুর্গাপূজা ও কালীপূজা দুটোতেই বাজানো অন্তর্ভুক্ত। কালীপূজা দুর্গাপূজা শেষ হওয়ার দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হবে," বলেন বাঞ্ছারামপুর উপজেলা  পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার সাহা।  তিনি আরও বলেন, "আমরা প্রতি বছর একই দলকে ভাড়া করি না। তাদের বাজনার মান দেখে নিয়োগ দিই।"

উপজেলার সাহা পাড়ার মন্দিরের মণ্ডপে ঢাকির আরেকটি দল শুধু দুর্গাপূজায় বাজানোর জন্য  ৪৫,০০০ টাকায় চুক্তিবদ্ধ হয়েছে।বাদ্যকর রমেশ বিশ্বাস বলেন"পূজাই আমাদের ব্যস্ততম মৌসুম, যা আমাদের বছরের ৯ মাস ব্যস্ত রাখে। বিয়ে, জন্মদিন, খৎনা, এমনকি রাজনৈতিক সমাবেশের মতো নানা অনুষ্ঠানে আমাদের ভাড়া করা হয়।তারা এলাকায় "ব্যান্ড পার্টি" নামে পরিচিত।

তবে সরেজমিনে দেখা গেছে , ঢাক ঢোল বা ঝুনঝুনির স্থান দখল করে নিচ্ছে আধুনিক  সাউন্ডবক্স।এতে বিভিন্ন ভাষার উচ্চ সুরে গান বাজতে থাকে।আর তার তালে তালে যুবক তরুনরা নাচতে দেখা গেছে।পূজো আয়োজক কমিটির সদস্য নিতাই চন্দ্র বলেন, কি যুগ যে এলো ছেলেরা এখন ঢাক ঢোলের পরিবর্তে সাউন্ডবক্সের দিকে ঝুঁকে পড়েছে।কিন্তু, আমরা প্রবীণরা ঢাক ঢোলের ছন্দই বেশী পছন্দ করি।



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার    মামুন    স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি  ঢাকার উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...

​মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...

মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...

​​​​​​​​আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...

কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...

মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
➤ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
➤ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
➤ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক
➤ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ।
➤ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir