...
শিরোনাম
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট ⁜ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য ⁜ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই ⁜ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি ⁜ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ⁜ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ ⁜ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর ⁜ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ ⁜ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা ⁜ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ⁜ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা ⁜ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল ⁜ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ ⁜ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে ⁜ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ রিয়ালেই থাকছেন ভিনি ⁜ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার ⁜ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2025, 11:38 AM

...
সদর দক্ষিণে সড়ক নির্মাণে অনিয়ম ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী কৃষ্ণপুর রোডের লামপুর-তালপট্রি-গাজীপুর সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে। ১৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে এলজিইডির প্রায় সাড়ে ৫ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ইলেক্ট্রনিক্স এন্ড আনোয়ারা ফাউন্ডেশন। নিম্ন মানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ কাজ করতে বাধা দেয়ায় চাঁদাবাজির মামলার হুমকির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী ৮/১০ টি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন সুয়াগাজী কৃষ্ণপুর-নির্ভয়পুর সড়কে। এই সড়কটি সীমান্তবর্তী পূর্বাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ১৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কৃষ্ণপুর রোডের লামপুর-তালপট্রি-নির্ভয়পুর-গাজীপুর সড়ক ৫ কিলো ৪০০ মিটার গ্রামীণ সড়কের কাজ শুরু হয়। কাজ শুরুর কিছুদিন পর থেকেই ঠিকাদারের বিরুদ্ধে এই সড়কের নির্মাণ কাজে নিম্ন মানের ইটের খোয়া ব্যবহার করার অভিযোগ তুলেছে স্থানীয়রা। খোয়ার উপর বালু ব্যবহারের নিয়ম না থাকলেও একস্তর বিশিষ্ট বালু দিয়ে কাজ করা হচ্ছে।ঠিকাদারকে সতর্ক করার পরও কোন প্রকার কর্ণপাত না করে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন। সড়কটি ১৮ ফিট প্রশস্ত করার কথা থাকলেও অনেকাংশে পরিমাপের চেয়ে সরু দেখা গেছে।

রাস্তার পাশে অনেকের বাড়ির দেয়াল পড়লেও একটি সিন্ডিকেট গ্রামের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ পন্থায় অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এই রাস্তার কাজের দায়িত্বে থাকা উপজেলা এলজিডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদেরের তদারকিতে গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মাহাবুবুর রহমান বলেন, ঠিকাদারের লোকজন নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছেন। এমন খোয়া দিয়ে বানানো সড়ক বেশি দিন টিকবে না। সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে।

সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে অবগত করার পরও সড়কের কাজের মান ঠিক হচ্ছে না। নিম্ন মানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের চাঁদাবাজির মামলা দেয়ার হুমকি দিচ্ছে। রাস্তা থেকে নিম্ন মানের খোয়া সরিয়ে নিয়ে কাজের সঠিক মান নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ষাটোর্ধ বয়সী আব্দুল্লাহ বলেন, ঠিকাদার যে নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের কাজ করেছেন তাতে সরকারি টাকা অপচয় ছাড়া আর কিছুই না। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন বলেন, আমার জানামতে শ্রেষ্ঠতম অনিয়ম হচ্ছে এ রাস্তায়। ঠিাকাদারকে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও কোন তোয়াক্কা না করে  নিম্ন মানের খোয়া দিয়ে রোলার করে উপরে একস্তর বালু ছিটিয়ে কাজ সম্পূর্ণ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ঠিকাদার। কোনভাবেই তাদের অনিয়ম ঠেকানো যাচ্ছে না। ঠিকাদার আবুল কাশেম বলেন, মান ঠিক রেখে সড়ক নির্মান করা হচ্ছে। কিছুটা ত্রুটি থাকলে সংশোধন করা হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ বলেন, ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগটি তদন্ত করে  যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার সুযোগ নেই।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলীকে বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এবিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছায় জানান, সড়ক নির্মাণে অনিয়মকারীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট

মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...

হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি  আলোচিত  ট্রিপল মার্ডারের রহস্য
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...

ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...

মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...

গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
➤ হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
➤ বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানোর ৪ লাখ টাকাও ছাই
➤ গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
➤ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
➤ তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
➤ ২৪ ঘণ্টা পার হলেও আদালতে আত্মসমর্পণ করেননি তনু হত্যা মামলার আসামি হাফিজুর
➤ কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ
➤ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় কুকুর-বিড়ালের কামড়ে-আঁচড়ে এক মাসে ২৬ জনের চিকিৎসা
➤ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’
➤ কুমিল্লার নিশ্চিন্তপু পুর প্রবাসীর জায়গায় ময়লা আবর্জনার স্তপ, নিষেধ করায় দুই জনকে পিটিয়ে জখম করল প্রতিবেশীরা
➤ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল
➤ কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ
➤ পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
➤ ইনফান্তিনোকে সমর্থন জানালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ রিয়ালেই থাকছেন ভিনি
➤ পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
➤ দুই উইকেট হারিয়ে ও ৭৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir