প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:29 AM
রাত-দিন ঝুমবৃষ্টির কবলে তিতাস দিনমজুর অসহায়-ব্যবসায় ভাটা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে রাতদিন ঝুমবৃষ্টির কবলে থাকায় দিনমজুর ও ব্যবসায় ভাটা পড়েছে। বুধবার রাত ৮টা থেকে বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতিবার বিকালেও তা অব্যাহত ছিল। এতে জন-জীবনে দুর্ভোগ নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বৃহত্তর বাতাকান্দি, কড়িকান্দি, আসমানিয়া ও মাছিমপুর বাজারসহ জগতপুর বাজার, উজিরাকান্দি বাজার, মজিদপুর বাজার, লালপুর বাজার, গোপালপুর বাজার, নয়াকান্দি বাজারের অধিকাংশ দোকানপাট সকাল থেকে বন্ধ রয়েছে। একটানা বৃষ্টি ও হালকা ধুমকা হাওয়ার কারণে এসব বাজারে লোকজনদের আনাগোনা ছিল খুব কম। সপ্তাহের শেষ কর্মদিবসে উপজেলা পরিষদের কার্যালয়ে লক্ষ্য করা গেছে এক ধরনের স্থবিরতা। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি নাই বললেই চলে।
উপজেলা সদর কড়িকান্দি বাজারের অটোরিক্সা চালক মফিজ উদ্দিন বলেন, “এখন ৩টা বাঁজে। মাত্র ১১০ টাকা ইনকাম করেছি। তাও বৃষ্টি ভিজে গিয়ে দুটি ভাড়া মেরেছি”। একই বাজারের তরকারি বিক্রেতা লাক মিয়া, খোরশেদ আলম, মঙ্গল মিয়া, মিজান বলেন, “বৃষ্টির কারণে বাজারে পণ্যের চাহিদা খুব কম। আজকে যে তরকারি বাজারে আনা হয়েছে তা কালকে পর্যন্ত বিক্রি হয় কি না সন্দেহ আছে”। বাতাকান্দি খোলা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, “রাত থেকে বৃষ্টি অব্যাহত থাকায় বাজারে ক্রেতা অনেক কম”। কড়িকান্দি বাজার থেকে মজিদপুর বাজারের সিএনজি চালক দেলোয়ার হোসেন জানান, “এখানে প্রায় ৪০টি সিএনজি চলে। বৃষ্টির কারণে অনেকে সিএনজি নিয়ে বাহির হয়নি”। ইভা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাতেমা মাসুদ ফোনে জানান, “রাত থেকে বৃষ্টি থাকায় স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম”। শিক্ষার্থী কম থাকায় পুরো শ্রেণি কাজ চালানো সম্ভব হয়নি”।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...