প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 May 2025, 1:27 AM
বাঞ্ছারামপুরে সরকারি চাল আত্মসাতের চেষ্টা, নারী ইউপি সদস্যসহ আটক ৪
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের গোকুল নগরে অভিযান চালিয়ে ইউপি সদস্যদের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা বা ১৯৫০ কেজি ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী সদস্যসহ স্থানীয় চার ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা রহমান বাদী হয়ে মামলা করেছেন। কাল (৩০ মে) তাদেরকে শুক্রবার আদালতে চালান করা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই অভিযান চালায়। এতে ভিজিডির সরকারি ৬৮ বস্তা চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
বাঞ্ছারামপুর মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা জানান, মূলত মহিলাবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ওই সরকারি চালগুলো দরিকান্দি ইউনিয়নের উপকারভোগী মোট ৯৩ জন দরিদ্র নারীর মাঝে বিতরণ করার কথা ছিল। জনপ্রতি ১৫০ কেজি অর্থাৎ পাঁচ বস্তা করে ওই সরকারি চাল পাওয়ার জন্য ওইসব উপকারভোগী নারীরা অনলাইনে আবেদন করেছিলেন।
তিনি জানান, নিয়ম অনুযায়ী সরকারি ওই ৬৮ বস্তা চাল মূলত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এসব চাল ইউপি সদস্যদের প্রত্যেকের বাড়ি থেকে জব্দ করে এবং একজন নারী সদস্যসহ ৪ জন ইউপি সদস্যকে আটক করে থানায় সোপর্দ করে।
বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিয়মিত মামলা হবে ।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...