প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Feb 2026, 12:01 AM
গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে এবি পার্টি প্রতিশ্রুতিবদ্ধ-যোবায়ের
মো. আনোয়ারুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে এবি পার্টি অঙ্গীকারবদ্ধ। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই এই দলের রাজনীতির মূল লক্ষ্য।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংসদে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে এবি পার্টি। উন্নয়নের নামে অনিয়ম ও বৈষম্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গণসংযোগ ও পথসভা শেষে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত সাধারণ জনগণের কাছে তার ঈগল প্রতীকে ভোট ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবো। দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...