প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Sep 2026, 8:40 AM
ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় শাড়ি, ফেসওয়াশ, বেবি পাউডার, অলিভ অয়েল, নবরত্ন তেল, বডি লোশন, সাবান, ডেরোবিন ক্রিম, ফুচকা, বাজি, গরু ও চকলেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্দেশনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...