প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Sep 2026, 9:45 PM
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অনুষ্ঠিত হবে। যা অনুষ্ঠিত হবে বিপিএলের আদলে। প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণি বা চারদিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের প্রতিযোগিতাই একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে থাকবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগে ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভেবেছে বিসিবি। অর্থাৎ, ঘরোয়া ক্রিকেটের নতুন এই কাঠামোয় সরাসরি বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে। সে উপলক্ষ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সমন্বিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। শুরুতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই নাম পাল্টে যাচ্ছে। নতুন নাম ‘ডি থ্রি ট্রফি’ নামে হতে যাচ্ছে। ডি থ্রি ট্রফির মানে হচ্ছে ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট। টি-২০ সংস্করণের মাধ্যমে এই ট্রফি শুরু হবে আগামী ১২ ডিসেম্বর, বরিশালের ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৩০ ডিসেম্বর ফাইনাল। টুর্নামেন্টে অংশ নিতে পারে সুনিশ্চিত ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...
৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ
২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের গুঞ্জন ছিল লুকা মদ্রিচের। তবে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশি...