প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Sep 2026, 9:44 PM
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ। বাংলাদেশি দুই গতিতারকার নৈপুণ্যে দলটি দুই বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উঠেছে। হারলেও সুযোগ থাকবে, তবে জিতলে কোনো সমীকরণ ছাড়াই দ্বিতীয় বিভাগ থেকে উঠবে- এমন সমীকরণ নিয়ে নেমে কেন্ট গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়েছে। ম্যাচ ড্র হলে বা হারলেও দ্বিতীয় বিভাগ থেকে উন্নতির সুযোগ পেত কেন্ট, তবে তখন তাদের অন্য দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে হবে। ব্যাট-বল উভয় বিভাগেই ক্রিকেটাররা জ্বলে ওঠায় আর তেমন সমীকরণ মেলাতে হয়নি। যেখানে দুই ইনিংস মিলিয়ে খালেদ ৫ উইকেট শিকার করেছেন। এর আগে ওভারলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে তাকে রেখে দেশে ফিরে আসেন হাসান। কেন্টের হয়ে কাউন্টির চলতি মৌসুমে অভিষেক হওয়ার পর ৩ ম্যাচে ১৬ উইকেট নিলেন খালেদ। তার আগে ৪ ম্যাচে শিকারে করেছিলেন ২৬ উইকেট। ১৪ ম্যাচ শেষে কাউন্টির দ্বিতীয় স্তরের টেবিলে ২১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কেন্ট। তাদের সঙ্গে প্রথম বিভাগে ওঠা ডারহামের পয়েন্ট ২৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে তারা এখনও শেষ ম্যাচ খেলছে। গত মৌসুমে কাউন্টির দ্বিতীয় বিভাগের তলনিতে থেকে লাল বলের এই প্রতিযোগিতা শেষ করেছিল কেন্ট। এবার তারা কাউন্টির শীর্ষ স্তরে জায়গা করে নেওয়া এক অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল। তবে শুরুতে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ার মিডলসেক্সের কাছে হেরে যাওয়ায় কেন্টের প্রথম বিভাগের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ১৪ ম্যাচে নর্দাম্পটনশায়ারের পয়েন্ট ১৯১। ক্যান্টারবারিতে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে কেন্ট শুরু থেকেই দাপট দেখিয়েছে। প্রথম ইনিংসে ম্যাট মিলনেসের ৪ এবং খালেদের ৩ শিকারের পর প্রতিপক্ষ গ্লস্টারশায়ার ২২৯ রানে গুটিয়ে যায়। এরপর বেন কম্পটনের সেঞ্চুরিতে নিজেদের ইনিংসে ৩৫৩ রান তুলে কেন্ট ১২৪ রানের লিড নেয়। নিজেদের দ্বিতীয় ইনিংসে গ্লস্টার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সেই সুযোগ দেয়নি কেন্টের বোলাররা। কেন্টের আগের ইনিংসে ৪ উইকেট নেওয়া মিলনেস এবার নিলেন ৫ উইকেট এবং খালেদের শিকার দুটি। ফলে গ্লস্টারের দ্বিতীয় ইনিংস থামে ২৪১ রানে। আগেই ১২৪ রানের লিড থাকায় কেন্টের সামনে লক্ষ্যটা হয় ১১৮ রান। যা জ্যাক ক্রাউলির ৪৪ ও স্যাম নর্থইস্টের ৪৯ রানে ভর করে ৮ উইকেট হাতে রেখেই পেরিয়েছে কেন্ট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...