প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Sep 2026, 9:42 PM
৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ
২০২৬ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের গুঞ্জন ছিল লুকা মদ্রিচের। তবে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান তারকা এবারের উয়েফা নেশন্স লিগে খেলছেন। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। যাতে ভর করে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া। যদিও প্রাগে অনুষ্ঠিত এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেও জ্বরের কারণে মদ্রিচের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। যে কারণে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও আসেননি এই ইন্টার মিলান মিডফিল্ডার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিটে) বক্সে ডুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে চেক প্রজাতন্ত্রের জাল কাঁপান মদ্রিচ। তার গোলে ডেডলক ভেঙে ক্রোয়াটরা ম্যাচে ১-০ ব্যবধানে লিড নেয়। ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৪১ বছর ১৭ দিন) গোলটি করলেন মদ্রিচ। মদ্রিচের বয়সের বাধা এড়িয়ে গোলের রেকর্ড গড়ার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন, যা ইউরোর মূলপর্বে সর্বকালের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। মদ্রিচের গোলে অবশ্য ম্যাচ পুরোপুরি ক্রোয়াটদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাত মিনিটের ব্যবধানেই চেক প্রজাতন্ত্র পাল্টা জবাব দেয়। আদাম কারাবেচ গোল করে দলকে সমতায় ফেরান এবং ক্রোয়েশিয়াকে আবারও এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে বাধ্য করেন। ৭৭ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোল পায়। ইভান পেরিসিচ ফাঁকা জায়গা খুঁজে নিয়ে মার্কো পাসালিচের জন্য বল বাড়িয়ে দিলে তিনি ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে নেশন্স লিগের ‘গ্রুপ এ৩’-এ ক্রোয়েশিয়ার প্রথম তিন পয়েন্ট নিশ্চিত হলো। যেখানে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যারা নিজেদের প্রথম ম্যাচে থ্রিলার লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...