প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Sep 2026, 9:41 PM
পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন
ওয়েম্বলিতে প্রথমবার খেলতে নেমেই দ্বিতীয় মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন লামিন ইয়ামাল। তবে প্রথমার্ধেই চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে ফিরে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর হ্যারি কেইনের পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে দুই বদলি খেলোয়াড়ের গোলে জয় নিশ্চিত করে স্পেন। গত শনিবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অপরাজেয় যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেইহির ভুল কাজে লাগান ইয়ামাল। বল কেড়ে নিয়ে বক্সে ঢ়ুকে গোলরক্ষককে পরাস্ত করে মাত্র দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন বার্সেলোনার এই তরুণ তারকা। তবে ৩৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। এর চার মিনিট পর মার্ক কুকুরেইয়ার ভুলে হ্যারি কেইনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু কেইনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৫৫তম মিনিটে মাঠে নামা অ্যালেক্স বায়েনা চার মিনিট পরই গোল করে স্পেনকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ম্যাচে দুই দলই আক্রমণে ছিল কাছাকাছি অবস্থানে। স্পেনের ১৫ শটের পাঁচটি লক্ষ্যে ছিল, আর ইংল্যান্ডের ১৩ শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। এই জয়ে স্পেনের অপরাজিত ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো। প্রতিযোগিতামূলক ফুটবলে দলটির সর্বশেষ হার ছিল ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...