প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:11 AM
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গলিয়ারা ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
৩৬ জুলাই জাতীয় মুক্তি দিবস ও ২৪ এর গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণের বৃহত্তর গলিয়ারা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় গলিয়ারার কালির বাজার হাই স্কুল অডিটরিয়ামে এ সমাবেশ সম্পন্ন হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী আলমগীর হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ নেতা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মুহিত শাহজাহান মজুমদার।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিপ্লবের নায়কদের ঋণ শোধ হবার নয়। গুম, খুন, ক্রস ফায়ারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলো আর শেষ হয়েছিলো ছাত্র-জনতার বিপ্লব এর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।
তারা আরও বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক সরকার ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।আমাদের সকলের ঐক্য ধরে রাখতে হবে। বিচার হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা অন্যায়কে অন্যায় বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনে জনগনের অংশ গ্রহণ নিশ্চিত করতে সকলের সচেষ্ট থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল হাই সুরুজ, গলিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি দৌলত আহমেদ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও গলিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার শিপন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...