প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:36 AM
শিক্ষক নিয়োগের দাবিতে কুবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনে তালা
কুবি প্রতিনিধি
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা, অথর্ব প্রশাসন, ধিক্কার ধিক্কার,' 'অক্ষম প্রশাসন, ধিক্কার ধিক্কার', 'পারলে শিক্ষক নিয়োগ দেন, নইলে গদি ছাইড়া দেন', 'নো টিচার, নো ক্লাস' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় ফার্মেসী বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে (২১ জুলাই) প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম, তখন প্রশাসন আমাদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়। তারপর প্রশাসন ইউজিসির সাথে আলোচনা করে আমাদেরকে এসে জানায় যে গত বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায় যে, ইউজিসি থেকে কোন সিদ্ধান্ত আসে নাই।
তিনি আরো বলেন, প্রশাসন আমাদের শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছে না। যতক্ষণ আমাদের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষক নিয়োগ না হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং তালাদান কর্মসূচি অব্যাহত রাখব।
২০২১-২২ বর্ষের জেরীন আক্তার বিউটি বলেন, আমরা কয়েকমাস যাবৎ শিক্ষক সংকটে ভুগতেছি। মাত্র ৫ জন শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চলতেছে। বিষয়টি আমরা ডিন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছিলাম, তারা আমাদের ৩০ জুলাই অবধি সময় দিয়েছিল, যে এরমধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু এরপরেও আশানুরূপ কোন সিদ্ধান্ত আসে নাই। সেজন্য আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তালা ঝুলিয়েছি।
এরআগে গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সাথে আলোচনার সময় সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন। তৎক্ষনাৎ বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না আসলে কোনপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...