...
শিরোনাম
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ ⁜ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট ⁜ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক ⁜ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ ⁜ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির ⁜ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম ⁜ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও! ⁜ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার ⁜ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন- ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের ⁜ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ, ⁜ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ ⁜ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ⁜ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা ⁜ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক ⁜ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ ⁜ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার ⁜ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:32 AM

...
ভাইয়ের জানাযা থেকে ইউপি সদস্যকে তুলে নিয়ে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা News Image

মাহফুজ নান্টু

সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে চাচাতো ভাইয়ের জানাজা শেষে একই গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে রবিবার দুপুর পৌনে ১টার দিকে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলাউদ্দিনকে (৫৫) সিএনজি অটোরিক্সায় করে তুলে নিয়ে চলন্ত গাড়ীতে কুপিয়ে মাথায় গুলি করে হত্যা করে। এসময় লাশ রাস্তায় ফেলে চলে যাওয়ার সময় টহলরত সেনাবাহিনী সিএনজি অটোরিক্সা, দুটি মোটরসাইকেল দুজনকে আটক করে। সময় অপর হত্যাকারীরা পালিয়ে যায় বলে জানান নিহত আলাউদ্দিন মেম্বারের ভাগিনা পাশ্ববর্তী চান্দলা গ্রামের আনোয়ার হোসেন। নিহত আলাউদ্দিন মেম্বার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম সুরুজ মিয়ার ছেলে।

গত ২৩জুন সোমবার দুপুরে চেয়ারম্যান মরহুম সুরুজ মিয়ার অপর ছেলে সাবেক ইউপি সদস্য খায়ের আহম্মদের গরু রশি ছিঁড়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ গরুটিকে মারপিট করার সূত্র ধরে পরবর্তিতে দফায়-দফায় সংঘর্ষ, হামলা, ভাংচুর, লুটপাট, কয়েকটি মামলা হয়। ঘটনার জেরে সর্বশেষ আলাউদ্দিন মেম্বারকে হত্যার ঘটনা ঘটে। আলাউদ্দিন মেম্বার খুনের খবরে আলিয়ারা গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে আটকের বিষয়ে আইশৃঙ্খলা বাহিনী এখনো কোন তথ্য নিশ্চিত করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে শেখ ফরিদ এবং সালেহ আহাম্মদ মেম্বার নিহত আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ আদিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষ, হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। ঘটনায় আদালত নাঙ্গলকোট থানায় উভয় পক্ষের বেশকয়েকটি মামলা চলছে। সর্বশেষ রবিবার দুপুরে আলাউদ্দিন মেম্বারের চাচতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা যোগে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। স্বজনদের মাধ্যমে মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে অপহৃত আলাউদ্দিনের  ভাগিনা আনোয়ার হোসেন-সহ কয়েকজন মোটরসাইকেল যোগে সন্ত্রাসীদের ধাওয়া করলে উপজেলার মৌকরা ইউনিয়নের চাঁন্দাইশ গ্রামে ঢালুয়া-নাঙ্গলকোট সড়কের পাশে হাত-পা বাঁধা গুলিবিদ্ধ অবস্থায় সিএনজি আটোরিক্সা থেকে ফেলে দেয়। এসময় আলাউদ্দিন মেম্বারকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন মেম্বারের ভাগিনা আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ,শহীদ সহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে দেয়। এসময় চাঁন্দাইশ মাদরাসার সামনে থেকে টহলরত সেনাবাহিনী হত্যায় ব্যবহারিত সিএনজি, ২টি মোটরসাইকেল ২জনকে আটক করে নিয়ে যায়। হত্যাকারীরা তাকে সেনাবাহিনীর সামনে লাঠি দিয়ে আঘাত করে বলেও জানান আনোয়ার হোসেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, উনার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, একজনের হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়েছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ

আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...

কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান  অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...

লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...

কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...

কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...

মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...

১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায়  গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...

‎নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
➤ কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্ট
➤ লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের বন্ধু আটক
➤ কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অনি য়মে র অভি যো গ
➤ মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
➤ ১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম
➤ ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও!
➤ কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার যুবক গ্রেফতার
➤ পরিবেশ রক্ষার অঙ্গীকারে বাপার সাংগঠনিক কর্মশালা ও মানববন্ধন-
➤ ব্রাহ্মণপাড়ায় এমপির নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ ঘরের ওপর পাহাড় ধস, অল্পের জন্য রক্ষা মা-মেয়ের
➤ বাঙ্গরায় এলাকাবাসীর শত বছরের স্বপ্ন পূরণ,
➤ বুড়িচংয়ে নিলাম-টেন্ডার ছাড়াই সরকারি স্কুলের লোহার সিঁড়ি বিক্রির অভিযোগ
➤ কসবায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
➤ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা
➤ জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক
➤ হোমনায় অবৈধ শ্যালো মেশিন দিয়ে কৃষিজমি থেকে বালু বিক্রির অভিযোগ
➤ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
➤ বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই শামীম গ্রেপ্তার
➤ পরিবেশ সংরক্ষণে ব্যাঘাত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir