প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 1:18 AM
মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না: সারজিস
এফএনএস
জাতীয়
নাগরিক পার্টির
(এনসিপি) উত্তরাঞ্চলের
মুখ্য সমন্বয়ক
সারজিস আলম
বলেছেন, আমরা
স্পষ্ট করে
বলতে চাই,
বাহাত্তরের সংবিধান একটা দলের ছিল।
যে সংবিধান
আরেকটা দেশ
থেকে পাস
হয়ে এসেছে।
এই মুজিববাদী
সংবিধান আর
বাংলাদেশে থাকতে দিতে পারি না।
আমরা আজ
এই মঞ্চে
মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ
করে দিয়ে
নতুন সংবিধান
চাইতে এসেছি।
গতকাল রোববার
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক
পার্টির সমাবেশে
তিনি একথা
বলেন। তিনি
বলেন, ২৩
বছরে পাকিস্তান
শাসনে ছিলাম,
অধিকার পাইনি।
৫৪ বছরেও
দেশেও অধিকার
পাইনি। আজ
থেকে এক
বছর আগে
আমরা এই
শহীদ মিনার
ছিলাম। এদিন
হাসিনার পতনের
ডাক এসেছিল।
এক বছর
হয়ে গেছে
আজও আমাদের
অধিকার পাইনি।
আমরা আর
হতাশার কথা
শুনতে চাই
না।সারজিস আলম বলেন, এক বছর
আগে এই
শহীদ মিনারে
যারা ছিল,
তাদের অনেকে
আজ শহীদ।
তাদের পরিবার
এখানে আছে।
আমরা এই
শহীদ ভাইদের
হত্যার বিচার
চাইতে এসেছি।
আমরা এই
সরকারের কাছে
মৌলিক সংস্কারের
নিশ্চয়তা চেয়েছি।
শহীদ পরিবারের
পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয়
চিকিৎসা
নিশ্চিত করতে
এখানে এসেছি।
এনসিপির এই
শীর্ষ নেতা
বলেন, আমাদের
লড়াই ২৪
এর নয়।
বিডিআর হত্যাকা-
যারা ঘটিয়েছে,
১৩ সালে
শাপলা চত্বরে
যারা নির্মম
হত্যাকা- ঘটিয়েছে
তাদের বিচার
চাইতে এসেছি।
এই বাংলাদেশে
যেমন জঙ্গিবাদ
মেনে নেব
না, তেমনি
জঙ্গি নাটকও
মেনে নেব
না। এই
বাংলাদেশে সিভিল সোসাইটি নামে সব
দালালকে আর
মেনে নেব
না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...