প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Sep 2026, 9:11 AM
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমান
মাহফুজ নান্টু
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও
বাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।‘সমাধানের জন্যই আমরা রাস্তায় নেমেছি। আপনারা কি সমাধান চান? দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সব দাবি আদায় করে ছাড়বো ।
আমরা আশাবাদী, গণভোটের গণরায় বাস্তবায়ন হবে। জুলাই সনদও শতভাগ বাস্তবায়ন হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ডা.সফিকুর রহমান সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা কি গ্যাস পান, বিদ্যুৎ পান, পানি পান? চাঁদাবাজি ছাড়া কি ব্যবসা করতে পারেন? কুমিল্লায় কি দুর্নীতি আছে? আপনারা কি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান?’জনগণের দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সব দাবি আদায় করেই ঘরে ফিরবেন।
লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ুআজকের কর্মসূচি দিয়ে শুরু। প্রতিটি বিভাগীয় শহরে ইনশাআল্লাহ আমাদের লংমার্চ যাবে। এরপর ঢাকায় মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশ কি শুধু চিড়া-মুড়ি খাওয়ার জন্য হবে, নাকি আমাদের দাবি আদায়ের জন্য হবে?”
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ুকুমিল্লার লোকেরা আপনারা যাবেন? প্রয়োজনে চিড়া-মুড়ি হাতে নিয়েই যাবেন। দাবি আদায় করে ইনশাআল্লাহ ঘরে ফিরবেন। আপনারা প্রস্তুতি নেন।”
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিকে দীর্ঘদিনের দাবি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সিলেট বিভাগ হওয়ার পর ১৯৯৪ সালে কুমিল্লা বিভাগ করার দাবি উঠেছিল। কুমিল্লাবাসীর অপরাধ কী?’
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘কুমিল্লা বিভাগ নিয়ে আর থানায়-পানায় করবেন না, কুমিল্লা বিভাগ দিয়ে দেন। ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগের দাবি করে আসছে। তাই কুমিল্লা নামেই বিভাগ আগে বাস্তবায়ন করতে হবে।’কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লা—এ কারণে কুমিল্লার প্রতি কোনো বিরূপ মনোভাব দেখানো হয়ে থাকলে তা গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, কোনো জেলা বা বিভাগের মানুষকে অবহেলা কিংবা অপমান করা হলে সেই অঞ্চলের মানুষ কষ্ট পায়।
কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন কুমিল্লার পরিস্থিতি ভালো প্রশ্ন রেখে সাধারণ মানুষকে বলেন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী কে কেন বলেন না তিনি তো সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন । উনি তো নিজের মন্ত্রণালয়ের কোন খবর নাই আমরা কি বলবো ।
বিএনপি'র সিনিয়র সদস্য বাবু গড়েশ্বর চন্দ্র রায় বলেছেন মাদকের জয়লাভ হয়ে গেছে দেশ । আর এসব মাদক আসছে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা দিয়ে । কিন্তু নিজের বাড়ির মাদকের চালান বন্ধ করতে পারেন না কিন্তু সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন ।
সমাবেশে পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেন, বাংলাদেশের মানুষ যে দুঃখ-কষ্টে আছে, তা লাঘব করাই তাদের আন্দোলনের উদ্দেশ্য। সরকারকে ‘ওয়েক-আপ কল’ হিসেবে এই আন্দোলনের সূচনা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।দেশের মানুষ নানা দুঃখ-কষ্ট ও সংকটের মধ্যে রয়েছে। জনগণের ন্যায্য দাবি পূরণ এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় জনগণই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে
পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণের এসব মৌলিক দাবি পূরণ না হলে সরকার গদিতে থাকতে পারবে না। তিনি গণভোটের গণরায় বাস্তবায়নেরও দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ুজনগণের রায় যদি প্রত্যাখ্যান করা হয়, জনগণও সেই সরকারকে প্রত্যাখ্যান করবে।” তিনি বলেন, জনগণের ভোট ও গণরায়ের প্রতি সম্মান দেখানো রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার পরিণতি ভালো হবে না।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। এই রায় স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়ার কথা বলেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ুজনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন”—এমন অভিযোগ তুলে দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে বিষয়টি মেনে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। জনগণের দেওয়া রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ধারাবাহিকতা অব্যাহত থাকলে সরকারের পরিণতি ফ্যাসিবাদী সরকারগুলোর মতো হবে বলেও সতর্ক করেন
তিনি।
কুমিল্লা পথসভার সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও কাউন্সিলর মোশাররফ হোসাইন।
পথসভায় আরো বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টি কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু,
জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব,বিল্লাল হোসেন মিয়াজী,
জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম,নুরুল ইসলাম বুলবুল।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য . মু. আবদুস সাত্তার, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রাহমান ভুইঁয়া, চাঁদপুর জেলা আমীর, মু. বিল্লাল হোসাইন
কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর
একে এম এমদাদুল হক মামুন,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. শফিকুল আলম হেলাল,কুমিল্লা জেলা দক্ষিণ
সেক্রেটারী ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,
এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুবশক্তি সভাপতি এড. তরিকুল ইসলাম,জাতীয় নাগরিক পার্টি, কুমিল্লা মহানগরী আহব্বায়ক মোঃ সিরাজুল হক,বাংলাদেশ পার্টি, কুমিল্লা জেলা সভাপতি মীয়া মোহাম্মদ তোফিক,
বাংলাদেশ খেলাফত মজলিশ, কুমিল্লা মহানগরী সভাপতি . মু. সোলাইমান, ছাত্র শিবির কুমিল্লা মহানগরী সভাপতি মু. নাজমুল হাছান পঞ্চায়েত,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত শিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির
কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি . জাহিদুল ইসলাম, উত্তর জেলা সভাপতি মু. শাকিল আহম্মদ,এলডিপি কুমিল্লা মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল,শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...
এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, আগামী...