প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 9:09 AM
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
শনিবার সকাল থেকেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন নেতাকর্মী ও সমর্থকরা। লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চৌদ্দগ্রাম ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় জমায়েত হয় । পদুয়ার বাজার এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের উপস্থিতি দেখা যায়।
সকাল ৬টা থেকেই পদুয়ার বাজারের পথসভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থল পূর্ণ হয়ে যায়। পরে আশপাশের সড়ক ও মহাসড়কের বিভিন্ন অংশেও নেতাকর্মী-সমর্থকদের অবস্থান করতে দেখা যায়। তাঁদের হাতে ছিল ছয় দফা দাবিসংবলিত পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার।
পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং জনজীবনের বিভিন্ন সংকট নিরসনের দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও গণভোটে প্রকাশিত রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
পথসভায় অংশ নেওয়া জামায়াতের কর্মী মোস্তফা কামাল বলেন, “গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, তা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের মৌলিক সমস্যা সমাধান এবং তাদের অধিকার নিশ্চিত করাই আমাদের কর্মসূচির মূল লক্ষ্য।”
লংমার্চের গাড়িবহর পদুয়ার বাজার এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
চৌদ্দগ্রামেও পথসভা
এদিকে চৌদ্দগ্রামেও ১১ দলীয় ঐক্যের কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল। সেখানে আয়োজিত পথসভা একপর্যায়ে জনসভায় রূপ নেয়। স্থানীয় নেতাকর্মীরা লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানান এবং বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।
দাউদকান্দির নিমসার, চান্দিনা, সুয়া গাজী, মিয়াবাজার ও চিওড়া এলাকায়ও লংমার্চকে কেন্দ্র করে নেতাকর্মী-সমর্থকদের অবস্থান করতে দেখা যায়। এসব এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীরা অপেক্ষা করেন।
লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লার বিভিন্ন এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম, নিমসারসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কর্মসূচিকে ঘিরে আলাদা আলাদা জমায়েত দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...
এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, আগামী...