প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 8:39 AM
মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র্যালি-সমাবেশ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে ইউনিয়নের বেজুরা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে চৌমুহনী এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। এ সময় আরও বক্তব্য দেন দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া ও উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল।
মাদকের ভয়াবহতা তুলে ধরে ওসি মো. ফারুক হোসেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্রাহ্মণপাড়ায় কোন মাদক ব্যবসায়ী, মাদকসেবি ও মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূইয়া বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ নানা ধরনের ক্ষতির মুখে পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপি নেতা মনিরুল আলম বাবুল বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
র্যালি ও সমাবেশে দুলালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাশার, বিএনপি নেতা ফখরুল আলম ভূইয়া জুয়েল, যুবদল নেতা ইসমাইল হোসেনসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...