প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 8:38 AM
ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর
নিজের ফেসবুক ওয়ালে চলন্ত মোটরসাইকেলের 'গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নাঙ্গলকোটের ইশাত আহমেদ (১৭) নামের এক কিশোর । তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর (পূর্ব পাড়া) গ্রামের ওমান প্রবাসী ইলিয়াস হোসেন মিয়াজির একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ( ৪ সেপ্টেম্বর ) নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ইশাত। পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত ইশাতকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর মাত্র কিছুক্ষণ পূর্বে সে নিজের ফেসবুক ওয়ালে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ স্ট্যাটাস দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আরও হৃদয়বিদারক হয়ে ওঠে।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ শাহিনুর ইসলাম বলেন, ইশাতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...