প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:47 AM
চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের কিন্ডারগার্টেন এর শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা ও কুমিল্লা থেকে আগত কয়েকজন মাস্টার ট্রেইনার। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ অ্যাসেসিয়েশনে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (০২ আগস্ট) উপজেলার কাশিনগর ইউনিয়নের কাশিনগর ডিগ্রি কলেজ হলরুমে এ উপলক্ষে আয়োাজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান (আহবায়ক), অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. সিরাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কেন্দ্রীয় মহাসচিব এম. এ. মান্নান মনির, কো-চেয়ারম্যান, বিশিষ্ট মাস্টার ট্রেইনার ড. মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ অ্যাসোসিয়েশন’ এর কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মো. মাসুদ রানা।
কাশিনগর উইনডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং মিয়াবাজার মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শাহজাহান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাবাগান জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. মো. আব্দুল জলিল, মিয়াবাজার আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওয়াসিম উদ্দিন, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মুহা. ফখরুদ্দীন ইমন, কাদৈর আল-আমিন একাডেমীর প্রধান শিক্ষক মো: আরিফ বিল্লাহ, দেড়কোটা জিনিয়াস ফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...