প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2025, 11:46 AM
মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল সাড়ে তিন হাজার মানুষ
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষার কার্যক্রম। শনিবার (২ আগস্ট) মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় সাড়ে তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়াও প্রয়োজন অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। তিনি বলেন, "বর্তমানে চিকিৎসা খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তাই আমরা নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে ১১টি ওয়ার্ডে ক্যাম্প পরিচালিত হয়েছে, আমরা সকল ওয়ার্ডে ফলোআপ কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ। চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান ও ডা. মোস্তাফিজ জিতু প্রমুখ।
আয়োজকরা জানান, ভবিষ্যতে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পে যেসব রোগীর ফলোআপ প্রয়োজন হবে, তাঁদের জন্যও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এই কার্যক্রমকে কুমিল্লাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান স্থানীয়রা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...