প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2026, 8:23 AM
এপিএমডি‘র কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন মোল্লা, সম্পাদক জাহিদ পাটোয়ারী
কুমিল্লা প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্য নিয়ে কুমিল্লায় আত্মপ্রকাশ করেছে একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (এপিএমডি)। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ১৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লাকে সভাপতি এবং কালের কণ্ঠের জাহিদ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
সোমবার নজরুল ইন্সটিটিউটে অনুষ্ঠিত সভায় প্রবীণ সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক কমিটির ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সহ-সভাপতি এনটিভির মাহফুজ নান্টু, যুগ্ম সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তৈয়বুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের মহিউদ্দিন আকাশ, অর্থ সম্পাদক আমার দেশের এম হাসান, দপ্তর সম্পাদক জাগো কুমিল্লার অমিত মজুমদার, প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের মারুফ কল্প, প্রচার সম্পাদক দৈনিক আমার শহরের মোহাম্মদ শরীফ এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক স্টার নিউজের আবদুল্লাহ আল মারুফ। নির্বাহী সদস্য সাপ্তাহিক মেগোতির সম্পাদক আসিফ মান্না, এখন টেলিভিশনের মাসুদ আলম, সমতট অনলাইনের বিল্লাল হোসেন রাজু, সাপ্তাহিক আমোদ’র ইলিয়াস হোসাইন, কান্ট্রি বিডির সাইফুল ইসলাম সুমন, নয়া দিগন্ত ডিজিটালের ফাহিম মুনতাছিম, প্রতিদিনের বাংলাদেশ ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব, বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া এবং ইনকিলাবের ভিক্টোরিয়া প্রতিনিধি মো. রাকিব হোসেন।
একই সাথে এপিএমডির ছয় সদস্যের অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা হয়েছে। এতে রয়েছেন এটিএন বাংলার খায়রুল আহসান মানিক, গোমেতী সংবাদের মোবারক হোসেন, এখন টেলিভিশনের খালেদ সাইফুল্লাহ, আজকের পত্রিকার দেলোয়ার হোসাইন আকাইদ, মাই টিভির আবু মুছা এবং নয়া দিগন্তের হাবিবুর রহমান চৌধুরী।
এপিএমডির অ্যাডভাইজারি কাউন্সিল সদস্য মোবারক হোসেন বলেন, এপিএমডি গতানুগতিক কোনো সংগঠন নয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সময়ের সঙ্গে পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে কাজ করবে সংগঠনটি।
এপিএমডির সভাপতি মহিউদ্দিন মোল্লা বলেন, এই সংগঠনের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, গবেষণা, সেমিনারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এপিএমডির লক্ষ্য- দক্ষ ও প্রশিক্ষিত গণমাধ্যমকর্মী তৈরি এবং পেশাগত উৎকর্ষের মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়ন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের...
মাহফুজ নান্টুপ্রথমবারের মতো কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ১১টি ভবনের নকশা অনুমোদন দিয়েছে কুমিল্লা উন্নয়ন...
কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেল...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্...
এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
মাহফুজ নান্টু কুমিল্লা।এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠ...
কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আয়েশা আক্তারকুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের গুপ্ত হামলা, নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত...
দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রে...
কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০...
স্টাফ রিপোর্টারকুমিল্লা জেলায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের...