...
শিরোনাম
শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন! ⁜ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা ⁜ ‘অনুতপ্ত হতে হবে’—মার্কিন হামলার পর ইরানের হুঁশিয়ারি ⁜ বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ট্রাম্পের ⁜ শাকতলা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ⁜ তারেক রহমান শান্তির দূত হয়ে এসেছেন-ড.মোশাররফ হোসেন ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি এমপি জসিমের ⁜ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ⁜ এপিএমডি‘র কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন মোল্লা, সম্পাদক জাহিদ পাটোয়ারী ⁜ বুড়িচংয়ে যুবদল নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ চাঁদপুরে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Sep 2026, 8:23 AM

...
বুড়িচংয়ে যুবদল নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন News Image
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন সেন্টুকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিল্লাল হোসেন সেন্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ তার ছোট ভাই নবী নেওয়াজের ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশ মাদকসহ নবী নেওয়াজকে আটক করে।

বিল্লাল হোসেন সেন্টু দাবি করেন, তার ভাই আটকের পর তিনি পুলিশকে কোনো ধরনের ছাড় না দেওয়ার অনুরোধ করেন। বরং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, ঘটনার পরদিন একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করে। তার ভাইয়ের নামের সঙ্গে তার নাম ও রাজনৈতিক পরিচয় জড়িয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। এতে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিল্লাল হোসেন সেন্টু বলেন, তার ভাই গত ৩৫ বছর ধরে পৃথকভাবে সংসার করে আসছেন। ভাইয়ের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনোই সমর্থন বা সম্পৃক্ততা রাখেননি। বরং মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য তিনি তার ভাইকে বাবার কবরের কাছে নিয়ে শপথ করিয়েছিলেন বলেও জানান।

তিনি আরও বলেন, তার ভাই গ্রেপ্তার হওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য তিনি পুলিশের কাছে কোনো সুপারিশ করেননি। বরং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে পুলিশকে জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের একটি মহল তাকে সামাজিকভাবে হেয় ও মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি, যুবদল এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিল্লাল হোসেন সেন্টু বলেন, গত ১৭ বছর ধরে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এ কারণে তার বিরুদ্ধে অন্তত আটটি মামলা হয়েছে। তার দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে দেশের কোথাও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত কোনো মামলা তো দূরের কথা, কোনো সাধারণ ডায়েরিও (জিডি) নেই।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দিয়ে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃ...

আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আলোচনা...

নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চ...

কামরুল হাসানকুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা কোন...

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

মাহফুজ নান্টু কুমিল্লা।। দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্...

কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লা...

আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএন...

"সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
"সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষ...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষ...

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার ব...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১ সেপ্টেম্বর:কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
➤ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন!
➤ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
➤ ‘অনুতপ্ত হতে হবে’—মার্কিন হামলার পর ইরানের হুঁশিয়ারি
➤ বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ট্রাম্পের
➤ শাকতলা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
➤ তারেক রহমান শান্তির দূত হয়ে এসেছেন-ড.মোশাররফ হোসেন
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি এমপি জসিমের
➤ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
➤ এপিএমডি‘র কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন মোল্লা, সম্পাদক জাহিদ পাটোয়ারী
➤ বুড়িচংয়ে যুবদল নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন
➤ চাঁদপুরে বিএনপির প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir