প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:08 PM
বুড়িচংয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন-ইউএনও
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় জানানো হয়, মাদক ও জুয়া নির্মূলে পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সজাগ ভূমিকা পালন করছে। গত এক মাসে বুড়িচং থানা পুলিশ ১৪টি মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ ১টি মামলায় ২ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫টি মামলায় ৮ জন, বিজিবি ৩টি মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ১০১ কেজি গাঁজা, ৭,০৫০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৯ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে গবাদিপশুর টিকা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পরিষদের সদস্যদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আনসার ভিডিপির আজহার, ইউপি সদস্য আবদুল হক ও মো. জসিম উদ্দিন, বিজিবির প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “মাদক, জুয়া ও কিশোর গ্যাং সমাজের জন্য ভয়াবহ হুমকি। এগুলো দমনে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...