প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:09 PM
চান্দিনায় ৫২ লক্ষ টাকা ও সাড়ে ৩ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লক্ষ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
বুধবার (৩০ জুলাই) দিনগত রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে। বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই তরুণ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য। এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মাদক সেবীদের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতো মোস্তফা। অবশেষে বিষয়টি সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা বাড়ায় সেনা কর্তৃপক্ষ।
সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান- মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার উপর আমাদের নজরদারী বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি। যে কোন অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সকল প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...