প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:07 PM
বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে দেড় কোটি টাকারও বেশি ভারতীয় মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর সীমান্ত থেকে ১ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মঈনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ৩৩০ পিস ভারতীয় শাড়ি ও ৩ হাজার ৬৫২টি বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস্ এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৬০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
এফএনএস বিদেশ : নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে...
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্...
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুত নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে পৌঁছান...
বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
এফএনএস বিদেশ : নেপাল ও তিব্বতে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার পূর্বে চীন কোনো আগাম সতর্কতা দেয়নি বলে দাবি...
পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
এফএনএস বিদেশ : পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বাস বিনষ্ট করে তাই বিশ্বের সমস্ত পারমাণবিক শক্তিধর দেশকে...
এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
এফএনএস বিনোদন: ওটিটিপ্রেমী দর্শকের জন্য সপ্তাহজুড়ে থাকছে বেশ কিছু প্রতীক্ষিত ছবি ও সিরিজ| জীবনীভিত্ত...
নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
এফএনএস বিনোদন: একক গান নয়, এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান| শু...