প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:06 PM
ব্রাহ্মণপাড়ার বেজুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেজুরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে গোলাম কিবরিয়া ভূইয়া মনোনীত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাশেদুল ইসলাম ভূইয়া বাবু, চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর আলম ভূইয়া, সমাজসেবক আবদুল খালেক ভূইয়া, স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবু হানিফ ভূইয়া জজু, সমাজসেবক মনিরুজ্জামান তকদীর ভূইয়া, ক্যাপ্টেন জয়দল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম, আলী হায়দার ভূইয়া, ফখরুল আলম ভূইয়া জুয়েল, ইসমাইল হোসেন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক শিরিনা বেগম, সহকারী শিক্ষক মাহবুবুল আলম ভূইয়া, মাওলানা আবদুল কাদের ভূইয়া, মো. জামিল আহমেদ, আবুল খায়ের, আলমগীর কবির, রানু আরা বেগম, পারভীন আক্তার, কুহিনূর আক্তার, কামরুন্নাহার ও ফ-ই ফাতেমা।
সংবর্ধনা গ্রহণ করে গোলাম কিবরিয়া ভূইয়া বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা আমার লক্ষ্য।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...