প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:43 AM
৯ মাসেই হাফেজ ৯ বছরের গালিব
নিজস্ব প্রতিবেদক
মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ৯ বছর বয়সী শিশু উসমান খন্দকার গালিব। সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে।
গালিব কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ির মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে। সে কুমিল্লা মহানগরের ছাতিপট্টি মসজিদের বিপরীত পাশে অবস্থিত রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী।
এ প্রসঙ্গে তার শিক্ষক ও রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার বলেন, গালিব খুব অল্প সময়ে হিফজ সম্পন্ন করেছে। এতে আমরা মাদ্রাসার সকলেই খুব আনন্দিত। তিনি উসমান খন্দকার গালিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রিয়াদুল কোরআনের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ বলেন, উসমান খন্দকার গালিব অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র একজন ছাত্র। তার আন্তরিক প্রচেষ্টা, তাকে নিয়ে বাবা-মায়ের মেহনত ও উস্তাদদের পরিশ্রমের যৌথ ফলাফল এই অল্প সময়ে গালিবের হাফেজ হওয়া। আমরা তার আলোকিত ভবিষ্যৎ কামনা করছি। উসমান খন্দকার গালিব ভবিষ্যতে বড় আলেম ও দীনের দাঈ হতে চায় এবং দেশ-বিদেশে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে চায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...