...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:37 AM

...
ভিক্টোরিয়ার নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রশিবির News Image

ভিক্টোরিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত। বুধবার সকাল ১০টায় ধর্মপুর মোড় সংলগ্ন একটি কনভেনশন হলে  জমকালো আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন  নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী। তিনি বলেন, ছাত্রশিবির মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে , যা শুধু একটি সংগঠন নয়, একটি প্রতিষ্ঠান। যা হাজারো মানুষ তৈরি করেছে।

আমি বিশ্বাস করি শিবির যদি স্বচেতনায়  স্বমহিমায় জেগে থাকে তাহলে বাংলাকে আবার পিছনে পেছনে ফেলে দিতে পারে এমন কোনো শক্তির সাহস হবে না বাংলাদেশকে পিছনে নিতে। আমার বিশ্বাস শিবির হবে অতন্দ্র প্রহরী, শিবির নিজেকে জাগাবে, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি। তিনি বলেন, আমার সামনে  বসে আছে এমন কিছু মানুষ যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে গড়ে তুলতে চায়। একটি রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হলে তার সাংস্কৃতিক সভ্যতা ধ্বংস করে দিতে হবে, পতিত স্বৈরাচার এই কাজটি করেছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে সংস্কৃতি আমদানি করে আমাদের পরিবারগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আমরা চেয়েছি এমন এক শিক্ষাব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নৈতিকতা শিখাবে, সামাজিকতা শেখাবে, মর্যাদা তৈরি করবে, ঠিক তেমনি ভেতরে যে মনুষ্যত্ববোধ রয়েছে তার পরিবর্তন করবে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাছান আহমেদ। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করেছে। পাশাপাশি ছাত্রদের প্রতিটি যৌক্তিক আন্দোলনে ছাত্র শিবির পাশে ছিল। যেমনটি ২৪শের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। ইসলামী ছাত্রশিবির পাঁচ দফা নিয়ে কাজ করে, প্রত্যেকটি দফাই ছাত্রদের কল্যাণের জন্য। কিভাবে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সৎ দক্ষ দেশ প্রেমিক নাগরিক হতে পারে সেই শিক্ষা ইসলামী ছাত্রশিবির দিয়ে থাকে।

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সাবেক সভাপতি মহানগর সাবেক সভাপতি মো. মহিউদ্দীন মজুমদার, ভিক্টোরিয়া কলেজ সাবেক জিএস মো. সানাউল্লাহ মজুমদার, সাবেক এজিএস অধ্যাপক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন। সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা জ্ঞানের আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে। ছাত্রশিবির সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নবীন বরণ অনুষ্ঠান তারই ধারাবাহিক প্রয়াস।

অনুষ্ঠানে কলেজের শতাধিক নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ এবং সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি শেষ হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir