প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jul 2026, 10:19 PM
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
এফএনএস বিদেশ:
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল রোববার কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। বিবৃতিতে বলা হয়, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন। শেখ হামাদের মৃত্যুতে কাতারে আজ সোমবার থেকে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি প্রতিষ্ঠান ও জনসেবামূলক সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে এবং দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের শাসক ছিলেন। তার শাসনামলে জ্বালানি সমৃদ্ধ দেশটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। তার নেতৃত্বে কাতার বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিস্তৃত আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলে। তার সময়েই কাতার বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়। শেখ হামাদের আমলে কাতারের বৈশ্বিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেশটির কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তৃত হয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজন করে, যা বিশ্বের সবচেয়ে বেশি দর্শক আকর্ষণকারী ক্রীড়া আসরগুলোর একটি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের কাছ থেকে শেখ হামাদ ব্যাপক করতালি ও প্রশংসা পান। বিশ্লেষকদের মতে, শেখ হামাদ বিন খলিফা আল থানি আধুনিক কাতারের রূপান্তরের অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তার নেতৃত্বেই কাতার একটি ছোট উপসাগরীয় দেশ থেকে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সূত্র: আল-জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...