...
শিরোনাম
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং ⁜ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ ⁜ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন ⁜ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম ⁜ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত ⁜ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ⁜ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন ⁜ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন ⁜ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত ⁜ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ⁜ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ⁜ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ⁜ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন ⁜ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে ⁜ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর। ⁜ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল ⁜ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:52 AM

...
২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন News Image

মো. আনোয়ারুল ইসলাম।।
পায়ের সঙ্গে বাঁধা লোহার শিকল। সামনে একটি স্যাঁতসেঁতে ঘর। নেই খাট, বিছানা কিংবা বালিশ। এলোমেলো চুল আর অপর্যাপ্ত পোশাকে সেই ঘরেই দিনের পর দিন কাটছে এক মানুষের জীবন। এভাবেই ২০ বছর ধরে বন্দী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের আজাদ মিয়া (৪০)।
একসময় চঞ্চল ও হাসিখুশি ছিলেন আজাদ। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট তিনি। বয়স ২০ বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করলেও এরপর দুটি অপ্রীতিকর ঘটনার পর তাঁর জীবন বদলে যায়। পরিবারের পক্ষ থেকে তাঁকে মানসিক ভারসাম্যহীন হিসেবে বিবেচনা করে ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে পায়ে পরানো হয় শিকল।
সরেজমিনে টাটেরা গ্রামে আজাদের বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা টিনশেড ভবনের একটি ছোট ঘরে রয়েছেন তিনি। পায়ের সঙ্গে শিকল বাঁধা। ঘরের মেঝেতেই তাঁর বসবাস। দীর্ঘদিনের অযত্নে মাথার চুল এলোমেলো হয়ে গেছে। পরনে নেই পর্যাপ্ত পোশাক। তবে কথা বলার সময় তাঁর মুখে দেখা যায় হাসি। নিজের নাম ও বয়স জানতে চাইলে সহজেই বলেন, ‘আজাদ, বয়স ৪০ বছর।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজাদের বয়স যখন ২০ বছর, তখন বাড়িতে কাজ করতে আসা আবদুল লতিফ নামের এক দিনমজুরের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে লতিফকে আঘাত করেন আজাদ। পরে ওই শ্রমিকের হাতে সংক্রমণ দেখা দিলে তাঁর হাত কেটে ফেলতে হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর দুই বছর পর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে তাঁকে মারধরের অভিযোগ ওঠে আজাদের বিরুদ্ধে। এরপর থেকেই তাঁকে মানসিক ভারসাম্যহীন হিসেবে বিবেচনা করে পরিবার। নিরাপত্তার কথা বলে তাঁকে ঘরে আটকে রাখা হয়। দীর্ঘ ২০ বছর ধরে সেই বন্দিত্বই চলছে।
তবে আজাদের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের দাবি, আজাদকে যথাযথভাবে চিকিৎসা করানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘আজাদের বাবা সরকারি চাকরি করতেন এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের সম্পদও রয়েছে। আজাদ মানসিকভাবে অসুস্থ হলে এত বছর ধরে তাঁর ভালো চিকিৎসা হলো না কেন?’
ওই বাসিন্দার ভাষ্য, ‘একজন মানুষকে ২০ বছর শিকল দিয়ে বেঁধে রাখা কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয়। তাঁর চিকিৎসা করিয়ে প্রকৃত অবস্থা জানা দরকার।’
তবে স্থানীয়দের এ অভিযোগ মানতে নারাজ আজাদের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আমজাদ হোসেন। তিনি বলেন, ‘আমার ভাই দুটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল। পরিবারের নিরাপত্তার জন্যই তাকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়েছি।’
তিনি আরও বলেন, ‘একসময় তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ভালো হওয়ার আশা ছেড়ে দেওয়ায় পরে আর চিকিৎসা করা হয়নি। সম্প্রতি কুমিল্লার একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানো হয়েছে। তিনি কিছু পরীক্ষা দিয়েছেন। আগামী মাসে আবার যেতে বলেছেন।’
ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি এইমাত্র জানতে পেরেছি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাব। বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার পর বিষয়টি খতিয়ে দেখতে আজাদের বাড়িতে পুলিশ পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের প্রশ্ন, একজন মানুষ যদি মানসিকভাবে অসুস্থও হন, তাহলে তাঁর জন্য কি শিকলই একমাত্র ব্যবস্থা? নাকি প্রয়োজন চিকিৎসা, পরিচর্যা ও নিরাপদ পরিবেশ? দুই দশক ধরে বন্দী আজাদের জীবন এখন সেই প্রশ্নই সামনে এনেছে। ২০ বছর আগে যে জীবন থেমে গিয়েছিল, সেটি আবার স্বাভাবিক ধারায় ফিরবে কি না—তা নির্ভর করছে যথাযথ চিকিৎসা, প্রশাসনিক উদ্যোগ এবং পরিবারের দায়িত্বশীলতার ওপর।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...

হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...

বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...

বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...

লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত

আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...

‎প্রেস বিজ্ঞপ্তি‎আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
➤ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
➤ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
➤ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
➤ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
➤ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
➤ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন
➤ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন
➤ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
➤ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
➤ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
➤ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ
➤ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন
➤ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে
➤ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর।
➤ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল
➤ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir