...
শিরোনাম
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং ⁜ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ ⁜ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন ⁜ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম ⁜ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত ⁜ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ⁜ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন ⁜ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন ⁜ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত ⁜ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ⁜ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ⁜ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ⁜ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন ⁜ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে ⁜ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর। ⁜ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল ⁜ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:49 AM

...
৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।। 

হাসপাতালে সময়মতো পৌঁছাতে পারলে হয়তো বাঁচানো যেত স্বজনদের এমন আকুতি আর কান্নার মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন হৃদরোগে আক্রান্ত আমিরুন্নেছা। প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শনিবার ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। দীর্ঘ সময় গাড়ি প্রায় স্থবির হয়ে থাকায় ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছার মৃত্যু হয়।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকাল ১১টা পর্যন্তও কাটেনি। 


কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে যানবাহন।

জানা গেছে, আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরে শুক্রবার সকাল ১১টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজের সময় একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে যানবাহনের গতি কমে গিয়ে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার সন্ধ্যার পর বাস, ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিপুলসংখ্যক যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে যানজট আষাঢ়িয়ারচর ব্রিজ এলাকা ছাড়িয়ে দাউদকান্দি টোলপ্লাজা পেরিয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
দীর্ঘ যানজটে আটকে থাকা যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা যানবাহন স্থবির থাকায় প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী খাবার ও পানির সংকটেও পড়েছেন।

চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী আবু তাহের জানান, রাত আড়াইটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন তারা। সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমিরাবাদে পৌঁছাতে সক্ষম হন।

এদিকে শুক্রবার দুপুরে কুমিল্লা থেকে ঢাকা উদ্দেশ্য রওনা দিয়ে ১২ ঘন্টা পর ঢাকা পৌঁছা ক্ষোভ ঝাড়েন গৃহবধূ নুরে আখি। 

তিনি  বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এখানে সংস্কারকাজ করার আগে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বৃদ্ধরা বাসের মধ্যে অসহায় অবস্থায় ছিলো।



ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, আষাঢ়িয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যাত্রী ও চালকদের দুর্ভোগ কমানোর চেষ্টা চলছে।


এদিকে দীর্ঘ যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলোও আটকা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজটের কারনে শুক্রবার ও শনিবার দুদিনে কমপক্ষে ৫ জন প্রবাসীর ফ্লাইট মিস হয়েছে। 

কাতার প্রবাসী একজন জানান, তার শনিবার ১১ টায় ফ্লাইট ছিলো। সে যাজটের কারনে ঢাকায় যথা সময়ে পৌঁছাতে পারেনি। তার ফ্লাইট মিস হয়।



দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, শনিবার দিনভর কুমিল্লার অংশে যানজট নিরসনে কাজ করেন। বিশেষ করে যারা প্রবাসে যাবেন তাদের বিকল্প পথে মহাসড়কে পারাপারের ব্যবস্থা করেন। 


এদিকে শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পুলিশের দুটি টিম হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে মহাসড়কে যানজট নিরসনে কাজ করেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...

হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...

বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...

বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...

লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত

আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...

‎প্রেস বিজ্ঞপ্তি‎আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
➤ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
➤ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
➤ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
➤ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
➤ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
➤ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন
➤ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন
➤ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
➤ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
➤ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
➤ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ
➤ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন
➤ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে
➤ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর।
➤ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল
➤ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir