প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:50 AM
ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান ও চাঁদাবাজিসহ তিনটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তারের পর শিদলাই আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই বাজার এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৬) ও একই গ্রামের মো. শাকিব (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পুলিশ জানায়, তারা সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান ও চাঁদাবাজিসহ তিনটি মামলার এজাহারনামীয় আসামি এবং এতদিন পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি ফারুক হোসেনের নির্দেশনায় এসআই সুজন কুমার আচার্য, এসআই মো. রফিকুল ইসলাম ও এসআই মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে শিদলাই ইউনিয়নের পৃথক স্থান থেকে মামলার এজাহারনামীয় আসামি সাব্বির হোসেন ও মো. শাকিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা তিনটি মামলায় তাদের নাম রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির হোসেনের বিরুদ্ধে এর আগেও চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ৭০০ টাকায় একটি হাঁস বিক্রির সময় সাব্বির হোসেন বিক্রেতার কাছে ৩০০ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ওই হাঁস বিক্রেতা ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করেন।
তবে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাব্বির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...