প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:46 AM
চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে মরা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে মার্কেট ও বসতবাড়ি
নির্মাণ করছে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের
যশপুর গ্রামে। জহিরুল ইসলাম ওই গ্রামের ফজলের রহমানের ছেলে। এতে করে আশেপাশের ফসলি
জমি দেবে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁনপুর
ও যশপুর গ্রামে মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে। কালের বিবর্তনে নদীটির পানি প্রবাহ কমে
যাওয়ায় মানুষ এটিকে এখন চাঁনপুর মরা নদী হিসেবে চিনে। নদীটির পানি দিয়ে ইরি
মৌসুমে স্থানীয় কৃষকরা ধান চাষ সহ বিভিন্ন ফসল ফলায়। কিন্তু চলমান বর্ষায় নদীটি
পানিতে পরিপূর্ণ হয়ে পড়েছে।
আর এ সুযোগে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জহিরুল ইসলাম নদীটি থেকে বালু উত্তোলন করে
নিজস্ব জায়গা ভরাট করে মার্কেট ও বসতবাড়ি নির্মাণ করছে। স্থানীয় কৃষকদের সাথে আলাপ
করে জানা যায়, নদীটির সাথে ডাকাতিয়া নদীর সংযোগ থাকায় শুষ্ক মৌসুমেও এ নদীতে
কিছু পানি থাকে। আর এ পানি দিয়েই তারা ইরি মৌসুমে ধান চাষ করে থাকে। অবৈধভাবে
ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদীটির আশেপাশের ফসলি জমিসমূহ দেবে যাওয়ার আশঙ্কা
প্রকাশ করছেন কৃষকরা। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছে স্থানীয় সহস্রাধিক কৃষক।
স্থানীয় কৃষক আবুল কালাম বলেন, আমরা বহুবছর ধরে শুষ্ক মৌসুমে এ নদীর পানি দিয়ে ইরি ধান
চাষ করে আসছি। জহিরুল ইসলাম গত এক মাস আগেও এ নদীতে ড্রেজার বসিয়ে বালু
উত্তোলনের চেষ্টা করে। এ সময় স্থানীয় গ্রামবাসী বাধা দেয় এবং ড্রেজারটির পাইপ সহ সরঞ্জাম
ভেঙ্গে ফেলে। তখন আর বালু উত্তোলন করতে পারেনি। কিন্তু রহস্যজনকভাবে গত তিনদিন ধরে তিনি
আবারও একই স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মার্কেট ও বাড়ি
নির্মাণের জন্য নিজস্ব জায়গা ভরাটের কাজ করছেন।
অপর কৃষক মনোয়ার হোসেন মনু জানান, জহিরুল ইসলাম কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনের
ফলে যেকোনো সময় নদীর পাশের ফসলি জমিগুলো দেবে যেতে পারে। এতে আমরা ব্যাপক ক্ষতির
আশঙ্কায় রয়েছি।
সরেজমিনে আরও দেখা গেছে, জহিরুল ইসলামের বাড়ি থেকে নদীটি প্রায় এক কিলোমিটার
দূরে অবস্থিত। নদীর উপরে ড্রেজার বসিয়ে মোটা পাইপ দিয়ে তিনি তার নিজস্ব জায়গাগুলো
বালু দিয়ে ভরাট করছেন। এ সময় এ প্রতিবেদক ড্রেজার ও বালু ভরাটের স্থিরচিত্র ধারণ করার সময়
তিনি পরিচয় জানতে চান। প্রতিবেদক পরিচয় দিয়ে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের
অনুমতি আছে কিনা জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, আমি উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) থেকে অনুমতি নিয়েছি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলীর বক্তব্য জানতে
চাইলে তিনি বলেন, উপজেলা ভূমি অফিস কখনো কাউকে নদী থেকে ড্রেজার দিয়ে বালু
উত্তোলনের অনুমোদন দিতে পারে না। নদী খননের প্রয়োজন হলে পানি উন্নয়ন বোর্ড ওপেন
টেন্ডারের মাধ্যমে নদী খনন ও সংস্কার করে থাকেন। আমরা জহিরুল ইসলাম নামে কাউকে ড্রেজার
দিয়ে নদী থেকে বালু উত্তোলনের অনুমতি দেয়নি। তবে, এ বিষয়ে দ্রুতই আমরা প্রয়োজনীয়
আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রাম, কুমিল্লা
মোবাইল: ০১৮১৯-৯৯৬২৩৮
তারিখ: ২৯.০৮.২০২৬ইং
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...