...
শিরোনাম
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং ⁜ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ ⁜ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন ⁜ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম ⁜ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত ⁜ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ⁜ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন ⁜ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন ⁜ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত ⁜ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ⁜ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন ⁜ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ⁜ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন ⁜ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে ⁜ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর। ⁜ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল ⁜ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:57 AM

...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন News Image

কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের আধার। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জলাভূমিজুড়ে ফুটে ওঠে লাল, সাদা ও হলুদসহ নানা রঙের পদ্মফুল। পদ্মের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে পদ্ম বিলের সৌন্দর্য ছড়িয়ে পড়ায় এর পরিচিতিও বেড়েছে বহুগুণ। যার ফলে প্রতিদিনই দর্শনার্থীদের ভীর লেগে থাকে। এই সুযোগে কিছু অসাধু ব্যাক্তি একটি  সিন্ডিকেট গড়ে তুলেছে। ভ্রমণপিপাসূদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এই বিলটি রক্ষা করতে হলে স্থানীয় প্রশাসনের দৃষ্টিপাত প্রয়োজন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই দক্ষিণগ্রামের এ বিলে বর্ষা মৌসুমে পদ্ম ফুটে আসছে। একসময় স্থানীয়দের কাছে পরিচিত এই বিল বর্তমানে জেলার অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিলটির আয়তন প্রায় ১৫ থেকে ২৫ একর বলে উল্লেখ করা হয়েছে। তবে সৌন্দর্যের পাশাপাশি পদ্ম বিলের ভবিষ্যৎ নিয়ে রয়েছে উদ্বেগ। দর্শনার্থীদের অসচেতনতা, পদ্মফুল ছিঁড়ে ফেলা, জলজ উদ্ভিদের ক্ষতি, ময়লা-আবর্জনা ফেলা এবং অপরিকল্পিতভাবে নৌকা চলাচলের কারণে বিলের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতের বিভিন্ন প্রতিবেদনে এসব সমস্যার কথা উঠে এসেছে।
স্থানীয়দের দাবি, পদ্ম বিলকে শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জীববৈচিত্র্যপূর্ণ জলাভূমি হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন। বিলের পরিবেশ রক্ষায় নির্দিষ্ট নৌযান চলাচলের ব্যবস্থা, দর্শনার্থীদের জন্য নিয়ম-শৃঙ্খলা, ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি করা যেতে পারে। একই সঙ্গে পদ্মফুল ও জলজ উদ্ভিদ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা দরকার।
বিশেষজ্ঞ ও পরিবেশসচেতন মহলের মতে, পরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে দক্ষিণগ্রাম পদ্ম বিল কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটনস্থানে পরিণত হতে পারে। এতে একদিকে যেমন বিলের জীববৈচিত্র্য রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও সুযোগ সৃষ্টি হতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন এবং এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে দ্রুত পদ্ম বিল সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি রক্ষা করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও উপভোগ করতে পারবে দক্ষিণগ্রামের পদ্মের অপরূপ সৌন্দর্য।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেন, পদ্ম বিল সংরক্ষণের প্রয়োজনীয় কিছু পদক্ষেপ মেওয়া হয়েছে। পদ্ম যেন কেউ না ছিঁড়ে নেয়; তার জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে এবং স্থানীয় বাবুল মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গ্রাম পুলিশ নিয়ে মনিটরিং করছেন। এই বছর যেহেতু পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আগামী বছর স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠন করে দেবো। যাতে করে নৌকা ভাড়া সহনীয় পর্যায় থাকে এবং  কেউ যেন পদ্ম বিল থেকে ফুল ছিড়ে নিয়ে যেতে না পারে। এই বিলটি সংরক্ষণের জন্য আগামী বছর বর্ষার শুরু থেকেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...

হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...

বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...

লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত

আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...

৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...

‎প্রেস বিজ্ঞপ্তি‎আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...

দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক...

মহিউদ্দিন আকাশ.কুমিল্লায় সারাদেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের নিয়ে প্রতিষ্ঠান পরি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন লোডশেডিং
➤ হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,, তদন্তে নেমেছে পুলিশ
➤ বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
➤ বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে হবে-মুখ্য সংগঠক সার্জিস আলম
➤ লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
➤ ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
➤ দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায রেজভীয়া দরবার শরীফের পীর কারী সিরাজুল আমিনের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন
➤ ২০ বছর ধরে শিকলবন্দী আজাদ, স্যাঁতসেঁতে ঘরেই কাটছে জীবন
➤ হোমনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
➤ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি
➤ ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
➤ ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ
➤ কুমিল্লায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম গঠন
➤ চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণা মামলায় জেল হাজতে
➤ মাদকের সাথে কোন আপস নয় : ওসি মুরাদনগর।
➤ কুমিল্লায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আহত নজরুল
➤ গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir