...
শিরোনাম
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ⁜ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:54 AM

...
দেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত News Image
মহিউদ্দিন আকাশ.
কুমিল্লায় সারাদেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এই আয়োজন করেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামের একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। 

এতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও সভাপতির দায়িত্ব ও কর্তব্য, অংশজনদের দায়বদ্ধতা,  মান উন্নয়নের সভাপতির ভূমিকা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নের ট্র্যাকিং সিস্টেমসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণ হাতে-কলমে দেয়া হয়।   

অনুষ্ঠানে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক সামছুদ্দিন ইলিয়াসের  সঞ্চালনায় ও চেয়ারম্যান আফসানা ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন, লালমাই ও নাঙ্গলকোটের উপজেলা নির্বাহী অফিসারগণ।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের ড. ফরহাদ উদ্দিন আহমেদ ও ড. শামসুদ্দীন শিশির, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালটেন্ট সৈয়দ মোহাম্মদ নুরুল আফসার, নিশ্চিতপুর আব্দুল গফুর ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ নেওয়াজ নিজাম।

বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূইয়া বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন প্রোগ্রামে আসলাম। আগে শুনতাম শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু এখন নতুন করে জানলাম সভাপতিরাও নিজেদের কাজ সম্পর্কে জানতে হবে। শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। পাঁচ বছরে অন্তত ৫০০ জন শিক্ষিত লোক যদি না তৈরি করতে পারি তাহলে এই এমপি হওয়ার কোন মূল্য নেই। শিক্ষার উন্নয়নে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা সভাপতি নির্বাচনে কোন রাজনৈতিক বিষয় বিবেচনা করিনি। আমরা বিবেচনা করেছি যোগ্যতা ও শিক্ষাকে। আমরা চাই পিছিয়ে পড়া নাঙ্গলকোট লালমাই এলাকা সারা বাংলাদেশে একটি মডেল হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...

হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
➤ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir