প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 30 Aug 2026, 8:55 AM
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
প্রেস বিজ্ঞপ্তি
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর আইটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এ কর্মসূচিকে সফল করতে কুমিল্লা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের মাঝে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৫ সেপ্টেম্বরের লংমার্চ ও কুমিল্লার পথসভা সফল করতে মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তিনি আরও বলেন, “আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক। জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে পা না দিয়ে সর্বোচ্চ ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”
সভায় বক্তারা ৫ সেপ্টেম্বরের কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং কুমিল্লার পথসভা সফল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়, প্রচার-প্রচারণা, অংশগ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের
সহকারি সেক্রেটারী কাউন্সিল মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন,অধ্যাপক মজিবুর রহমান, মিজানুর রহমানসহ আরো অনেকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...