...
শিরোনাম
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন ⁜ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম ⁜ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক ⁜ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ⁜ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত! ⁜ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি ⁜ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার ⁜ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ⁜ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান ⁜ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ⁜ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন ⁜ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি ⁜ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ⁜ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা ⁜ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ⁜ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত ⁜ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Aug 2026, 8:51 AM

...
সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী News Image
আয়েশা আক্তার

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি অভিযোগ করে বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা করছে। বেশি দাম না দিলে সার পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারের সংকট নিয়ে কৃষকদের উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয়। একই পরিমাণ সার নিরাপত্তা মজুদ হিসেবেও রাখা থাকে। ফলে দেশে সার সংকট হওয়ার কোনো সুযোগ নেই। তবে কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে বাজারে সারের সংকটের গুজব ছড়িয়ে দাম বাড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, কিছু খুচরা সার বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করছেন। অথচ অতিরিক্ত টাকা দিলে তারাই আবার সার সরবরাহ করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিপণ্যের আমদানি-নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, পাট ও পেঁয়াজের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ যাতে ভবিষ্যতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষিতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশীয় উৎপাদন বাড়িয়ে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনা।

তিনি বলেন, আগামী দিনে কোনো কৃষিপণ্য আমদানি করতে হবে না, বরং দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা যাবে—এটাই সরকারের লক্ষ্য। কাঁচামরিচ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে সংশ্লিষ্ট সবাইকে আরও পরিশ্রম ও সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করেছে।
মতবিনিময় সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার পেঁয়াজ ও পাটচাষিরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এর আগে কৃষিমন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন

কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...

কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...

মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...

মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...

বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...

মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...

হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
➤ কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ: প্রধান অতিথি এমপি জসীম
➤ কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে সংবর্ধনা দিল কুসিক প্রশাসক
➤ বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
➤ মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
➤ সদর দক্ষিণে পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জাতীয় সমবায় দিবসে বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কৃত স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি
➤ বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
➤ পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
➤ ভিউ নয়, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত নৈতিকতা: তথ্য কমিশনার মাহফুজুর রহমান
➤ নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
➤ লালমাইয়ে বর্ণিল আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন ২’ এর শুভ উদ্বোধন
➤ ‘মাদক ব্যবসায়ী থাকবে, নয়তো আমি থাকব’—বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের কঠোর হুঁশিয়ারি
➤ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
➤ বড় আলমপুরে ২২ পরিবারের পাশে অধ্যাপক মামুন, দিলেন আর্থিক সহায়তা
➤ কুমিল্লায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
➤ রূপসী বাংলার ম্যানেজার ইসরাফিল, শিক্ষিকা সোহানা আফরোজ সড়ক দুর্ঘটনায় নিহত
➤ কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir