প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 5 Jun 2026, 9:06 AM
যুবদল সভাপতি আনোয়ারুল হকের নতুন দায়িত্বে সাফল্য কামনা বিএনপি নেতা মনিরুল আলম বাবুলের
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবলু।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আনোয়ারুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানান তিনি।
ফেসবুক পোস্টে মনিরুল আলম বাবলু বলেন, আমরা আশা করছি, নতুন দায়িত্বে আনোয়ারুল হক ভাই যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
তিনি আরও বলেন, আনোয়ারুল হক ভাই শুধু নেতৃত্ব দেন না, তিনি কর্মীদের স্বপ্ন দেখতে শেখান। কেন্দ্রীয় কমিটিতে তাঁর স্থান করে নেওয়া তাঁর ব্যক্তিগত অর্জন হলেও এটি আমাদের জন্যও গর্বের বিষয়।
পোস্টে যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মনিরুল আলম বাবলু। তিনি বলেন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বের যথাযথ মূল্যায়ন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এদিকে, আনোয়ারুল হকের কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবরে কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করতে দেখা গেছে অনেক নেতাকর্মীকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...