প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 10:55 AM
চৌদ্দগ্রামে জামিনে বের হয়েই ২ জনকে পিটিয়েছেন মাদকসেবীরা
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে আদালত থেকে জামিনে বের হয়েই মাদকসেবনকারীদের আটক
করে পুলিশে সোর্পদ করার অভিযোগ তুলে জুনায়েদ হোসেন (২৩) ও সাদ্দাম
হোসেন (২১) নামে দুই যুবককে পিটিয়ে আহত করেছে মাদকসেবনকারীরা|
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে|
তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোঃ আরিফ হোছাইন|
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার মুন্সিরহাট
ইউনিয়নের যাত্রাপুর গ্রামের শাহ জাহান মিয়ার বাড়িতে মাদকসেবনকালে
আহত দুই যুবকসহ স্থানীয় গ্রামবাসী উপজেলার পৌর এলাকার শ্রীপুর
গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ বাবু (২৪), বাবুল মিয়া ছেলে ইমাম
হোসেন (৩২) হারুনুর রশিদের ছেলে মোঃ ওয়াসিম (৩০) ও পাশ^বর্তী ফেলনা
গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ মুসা (২৬) কে আটক করে পুলিশে
সোর্পদ করে| থানা পুলিশ তাদেরকে সোমবার দুপুরে ৩৪ ধারায় গ্রেফতার
দেখিয়ে কুমিল্লার আদালতে প্রেরণ করে| আদালত থেকে ওই দিনই তারা
জামিনে ছাড়া পায়|
জামিনে বের হয়েই মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মাদকসেবনকারীরা চৌদ্দগ্রাম
উপজেলা কমপ্লেক্সের সামনে পূর্ব থেকে উৎ পেতে থাকে| এ সময়ে তারা
যাত্রাপুর গ্রামের আবুল বাশারের ছেলে জুনায়েদ হোসেন (২৩) ও ফটিক
মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২১) কে পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর
আহত করে| পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসে| তাদের মধ্যে জুনায়েদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত
চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করে| এই ঘটনায় জুনায়েদের বাবা আবুল
বাশার বাদি হয়ে জামিনে বের হয়ে আসা ৪ মাদক সেবনকারীসহ ৫ জনের
বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে|
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন
বলেন, মাদকসেবনকারীদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা
করে বিচার কার্যক্রম শেষ করাটাই উত্তম| যাত্রাপুর গ্রামে আটক হওয়া
মাদকসেবনকারীদের বিরুদ্ধে মামলা করতে কেউ রাজি না হওয়ায় আমরা
তাদেরকে দন্ডবিধির ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করি|
শুনেছি তারা জামিনে বের হয়ে এসে যাত্রাপুর গ্রামের দুই যুবককে উপজেলা
কমপ্লেক্সের সামনে পিটিয়ে আহত করেছে| এই ঘটনায় আহত হওয়া যুবক
জুুনায়েদের বাবা আবুল বাশার বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায়
অভিযোগ দায়ের করেছে| আমরা অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত
রেখেছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...