প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 10:54 AM
চাঁদপুরে পৃথক ঘটনায় দুই কিশোরকে পিটিয়ে হত্যা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলায় দুটি পৃথক ঘটনায় ২ কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে চাঁদপুরের ইয়াসিন (১৪) কে বাঁশ দিয়ে পিটিয়ে এবং হাইমচরের ওমর ফারুক (২০ ) ঘটনায় দা দিয়ে কুপিয়ে, চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার ২ জুন সকলে এবং দুপুরে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এই হত্যার ঘটনাগুলো ঘটে। হাইমচরের ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাসমত উল্যাহ নামে এক বৃদ্ধকে মারধর করে। এ সময় বাড়িতে বেড়াতে আসা ওই বৃদ্ধার নাতি ওমর ফারুক ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় প্রতিপক্ষরা হঠাৎ করে ওমর ফারুক ও তার নানার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এর মধ্যে কেউ একজন দা দিয়ে ওমর ফারুকের গলায় কোপ দেন। এ বিষয়ে হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। চাঁদপুরে জামপাড়া কে কেন্দ্র করে ঃ চাঁদপুর শহরের বড়স্টেশন যমুনা রোড এলাকায় ঘটনায় প্রত্যক্ষদর্শীযা জানায়, মঙ্গলবার সকালে জাম পারাকে কেন্দ্র করে মেহেদী হাসান (১৩) নামের এক কিশোরকে স্থানীয় প্রধানিয়া বাড়ির মুসা প্রধানীয়া (১৫) মারধর করে। বিষয়টি দেখতে পেয়ে মেহেদীর বন্ধু ইয়াসিন (১৪) ছুটে এসে, তার বন্ধুকে কেন মারছে জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে মুসা প্রদানিয়া হাতে থাকা বাঁশ দিয়ে ইয়াসিনকে আঘাত করে। সাথে সাথে ইয়াসিন মাটিতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে জানায়। নিহত ইয়াসিন ওই এলাকার রিকশা চালক ইলিয়াসের ছেলে।এ বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...