প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:20 AM
বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার টাটেরা গ্রামের ‘সমাজচ্যুত’ এক ব্যক্তিকে কোরবানির মাংস দেয়ায়, মাংস বিতরণকারীর বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে। রবিবার (২০ জুলাই) উচ্চ আদালত ওই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
রিটকারী আইনজীবী মো. মনির উদ্দিন বলেন- প্রায় চার বছর আগে সমাজের জন্য নির্দিষ্ট করা মসজিদে নামাজ আদায় নিয়ে চান্দিনা উপজেলার টাটেরা গ্রামের আব্দুল হালিমের পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ ওঠে স্থানীয় সমাজপ্রধান আলী আহাম্মদের বিরুদ্ধে। এরপর গত ঈদুল আজাহার দিন আব্দুল হালিমের পরিবারকে কোরবানির মাংস বিতরণ করে ইব্রাহিম খলিল নামের এক ব্যাংক কর্মকর্তা। আব্দুল হালিম ও ইব্রাহীম খলিল সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই হন। এর পরদিন ‘সমাজচ্যুত’ আব্দুল হালিমকে মাংস বিতরণ করায় ইব্রাহিম খলিলের বাড়িঘরে ভাঙচুর করে আলী আহাম্মদ, তার দুই ছেলে ফয়েজ আহাম্মদ ওরফে সোহেল, ফিরোজ আহাম্মদসহ অজ্ঞাত ২০-২৫ জন। পরে এ ঘটনায় গত ৯ জুন চান্দিনা থানায় লিখিত অভিযোগ করেন ইব্রাহিম খলিল। এরপর সমাজপতি আলী আহাম্মদের লোকজন ইব্রাহিম খলিলকে ক্রমাগত মেরে ফেলার হুমকি দিতে থাকেন। হুমকির ভয়ে ইব্রাহিম খলিলের পরিবার এখন বাড়িতে ফিরতে পারছে না।
এ ঘটনায় গত ১২ জুন কুমিল্লার ডিসি, এসপি ও চান্দিনার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ইব্রাহিম খলিল। এ বিষয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
আইনজীবী মনির উদ্দিন বলেন- সমাজচ্যুত পরিবারকে কোরবানির মাংস বিতরণ করায় মাংস বিতরণকারী পরিবারের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে ডিসি, এসপির কাছে আবেদন করেও কোন সাড়া পাচ্ছেন একটি পরিবার। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ২৯ জুন হাইকোর্টে রিট করি।
তিনি আরও বলেন- আজ আমি ওই রিটের পক্ষে নিজেই শুনানি করি। শুনানি শেষে আদালত রুল জারির পাশপাশি এ ঘটনায় কুমিল্লার ডিসি, এসপি, ইউএনও বরাবরে করা আবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে রুল জারি করেছেন।
ভূক্তভোগী ইব্রাহীম খলিল জানান- আমার উপর এ অমানবিক ঘটনার পর চান্দিনায় কর্মরত সাংবাদিকরা জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশ করায় উচ্চ আদালতের একজন আইনজীবীর নজরে আসে। তিনি জনস্বার্থে উচ্চ আদালতে রিট পিটিশনটি দায়ের করেছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামল...
আয়েশা আক্তারজুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলা, মারধর ও হত্যার ঘটনায় দায়ের করা ৪২টি...
কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড প্রতিরোধে কুমিল্লার বহুতল ভবন, শিল্পকারখানা ও ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোতে ফায়ার সেফটি নিশ্চি...
রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমা...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ ব্য...
ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপস...
আয়েশা আক্তার ভাড়া দিয়ে বাসে উঠেছিলেন যাত্রীরা। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু নিরাপদ যাত্রার বদলে গজা...
মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও কারাগারে ফি...
বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু
ফরাসি ফুটবলে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই অনাকাঙ্ক্ষিত এক ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (প...