প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:17 AM
চান্দিনায় এলডিপি’র হরতাল বিরোধী মিছিল
সোহেল রানা
পতিত আওয়ামী লীগের চারটি সংগঠনের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন কোন প্রভাব চোখে পড়েনি। প্রতিদিনের ন্যায় রবিবারও (২০ জুলাই) মহাসড়কে স্থানীয় পরিবহনের সাথে পাল্লা দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। হরতাল সফল করতে কার্যক্রম স্থগিত থাকা দলটির কোন সংগঠনের নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। উপরন্তু মহাসড়কের চান্দিনায় হরতাল বিরোধী মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রবিবার (২০ জুলাই) মহাসড়কে কুমিল্লার গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার, ময়নামতি, আলেখারচরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী থেকে ছেড়ে আসছে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন। আবার ঢাকা থেকেও দূর-দূরান্তের উদ্দেশ্যে ছুটে আসছে ওইসব গণপরিবহনগুলো। গণপরিবহনের সাথে পাল্লা দিয়ে পণ্যবাহী যানবাহন ছিল চোখে পড়ার মতো।
ফেনী থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের বাস চালক মিজানুর রহমান জানান- সকাল ৮টায় ফেনী থেকে ২৯জন যাত্রী নিয়ে বের হয়েছি। পথিমধ্যে কোথাও হরতালকারীদের অবস্থান দেখিনি। পদুয়ার বাজার এসে গাড়ির চাপে অনেকক্ষণ আটকে ছিলাম।
হাইওয়ে পুলিশ ময়নামতি থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান- দিনব্যাপী মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও হরতাল সমর্থনে কোন সংগঠনকে মাঠে নামতে দেখা যায়নি। প্রতিদিনের মতো যান চলাচল ছিল স্বাভাবিক। আমাদের হাইওয়ে পুলিশও ছিল বেশ তৎপর।
এদিকে, হরতালের বিপক্ষে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে চান্দিনায় মিছিল ও সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। চান্দিনা বাজারস্থ এলডিপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চান্দিনা-বাগুর বাস স্টেশনে অবস্থান নেয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর এলডিপি সভাপতি সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি আব্দুস সামাদ কমিশনার, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি অলি শেখ, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, সহ-সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, গণতান্ত্রিক ছাত্রদল নেতা যোবায়ের, ফয়সাল, সজল, রায়হান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...