প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 May 2026, 12:21 AM
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় কুমিল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোরর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গোয়ালগাঁও গ্রামের মৃত রাজামিয়ার ছেলে ফয়সাল (৩৫)। অভিযুক্ত মোরর্শেদ তার আপন বড় ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন অভিযুক্ত মোরর্শেদের স্ত্রী। বুধবার দিবাগত রাতে তিনি নাইট শিফটে ডিউটি করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। সকালে ঘরের পাশে শিশুরা হই হুল্লোড় করলে মোরর্শেদ ঘর থেকে বের হয়ে স্ত্রীর ঘুমে ব্যাগাত হচ্ছে বলে তাদের বকা দেন। এ সময় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তারা দুইজনই বাড়ি বের হয়ে যান।
দুপুর দেড়টার দিকে দুই ভাই পুনরায় বাড়ি ফিরে আবারও বাকবিতন্ডা জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মোরর্শেদ ঘর থেকে দা নিয়ে এসে ছোট ভাই ফয়সালকে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বিকেল সাড়ে ৩টায় স্থানীয় সুয়াগাজী বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মোরর্শেদকে আটক করা হয়। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সারাদিন আটকা পর্যটক এক্সপ্রেসের যাত্রা মধ্যরাতে বাতিল
রেললাইনে পানি ওঠায় চট্টগ্রামে দিনভর আটকে থাকার পর মঙ্গলবার রাতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন...
ভারি বৃষ্টিপাতের শঙ্কায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
টানা ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি...
এ যেন রূপকথার প্রত্যাবর্তন
ফুটবল বিধাতা বোধহয় আর্জেন্টিনার ভাগ্যে চরম উত্তেজনার কথাই লিখে রেখেছেন। গোল হজম, পেনাল্টি মিস, একের...
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোল এল না কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচে। তাই টাইব্রেকারেই গড়া...
খামেনির মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন পেজেশকিয়ান ও ইরাকি...
ইরানের ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে অবস্থান ক...
রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিসরের
নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে মিসর। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরেও শেষে ৩-২ ব্যবধানে হারতে হয়ে...